একবছরে করছাড় ১.০৭ লাখ কোটি টাকা
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশে এক অর্থবছরে আয়কর খাতে দেয়া করছাড়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ১৩২ কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২.৩৯ শতাংশের সমান। অর্থাৎ বর্তমানে প্রত্যক্ষ কর থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আদায় করে, প্রায় তার সমপরিমাণ করছাড় বিভিন্ন খাতে দেওয়া হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এই প্রতিবেদনে ২০২২-২৩ অর্থবছরে দেওয়া আয়কর অব্যাহতি ও করছাড়ের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মোট করছাড়ের বড় অংশই গেছে করপোরেট খাতে। এক অর্থবছরে করপোরেট আয়করে ছাড় দেওয়া হয়েছে ৭৩ হাজার ৯৮৯ কোটি টাকা, যা মোট করছাড়ের প্রায় ৬৯ শতাংশ। অপরদিকে ব্যক্তি পর্যায়ের আয়করে করছাড় দেওয়া হয়েছে ৩৩ হাজার ১৪৩ কোটি টাকা, যা মোট করছাড়ের প্রায় ৩১ শতাংশ।
এনবিআরের প্রতিবেদনে দেখা যায়, করপোরেট করের মধ্যে সবচেয়ে বেশি করছাড় পেয়েছে ক্ষুদ্রঋণ ও সামাজিক কল্যাণমূলক খাত। এসব খাতে বছরে করছাড়ের পরিমাণ ১২ হাজার ৫৮৯ কোটি টাকা।
এরপর বিদ্যুৎ ও জ্বালানি খাতে করছাড় দেওয়া হয়েছে ৭ হাজার ৯৮৭ কোটি টাকা। মূলধনি আয় খাতে ছাড়ের পরিমাণ ৭ হাজার ৭১ কোটি টাকা এবং তৈরি পোশাক শিল্প পেয়েছে প্রায় ৫ হাজার ৮২৯ কোটি টাকার কর সুবিধা।
বিশ্লেষকদের মতে, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে এসব খাতে দীর্ঘদিন ধরে করপ্রণোদনা দেওয়া হচ্ছে।
ব্যক্তিগত করদাতাদের মধ্যে সবচেয়ে বেশি করছাড় দেওয়া হয়েছে বেতনভিত্তিক আয়ের ক্ষেত্রে। এই খাতে করছাড়ের পরিমাণ ৫ হাজার ৩২৫ কোটি টাকা।
এ ছাড়া পোলট্রি ও মাছ চাষ খাতে জড়িত ব্যক্তিদের দেওয়া হয়েছে ২ হাজার ৬৭১ কোটি টাকার করছাড়। শেয়ারবাজারে বিনিয়োগ উৎসাহিত করতে করছাড় দেওয়া হয়েছে প্রায় ৮১৭ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












