একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না ভারত -আন্তর্জাতিক আদালত
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুন, ২০২৫ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না বলে রায় দিয়েছে দ্য হেগের আন্তর্জাতিক আদালত।
সিন্ধু পানি চুক্তি ইস্যুতে হেগের পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) ‘পরিপূরক এখতিয়ার রায়’ জারির সিদ্ধান্তকে স্বাগত জানায় পাকিস্তান।
এক বিবৃতিতে পাকিস্তান বলেছে, দ্য হেগ আদালতের পরিপূরক রায়ে ভারতের একতরফা পদক্ষেপকে পাশ কাটানো যাবে না, সিন্ধু পানি চুক্তি নিয়ে সালিস প্রক্রিয়া অগ্রাহ্য করার সুযোগ নেই। রায়ে স্পষ্ট হয়েছে যে, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না।
পিসিএ নিয়ম অনুযায়ী, পরিপূরক রায় হলো আদালত বা সালিসি ট্রাইব্যুনালের প্রাথমিক রায়ের পর একটি অতিরিক্ত সিদ্ধান্ত, যা সাধারণত অসম্পূর্ণ কোনো বিষয় সমাধান বা এখতিয়ার, ব্যাখ্যা বা কোনও চুক্তির অর্থ স্পষ্ট করতে জারি করা হয়।
চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই অভিযোগ তুলে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। পাকিস্তান তখন জানায়, তার পানির অংশ স্থগিতের চেষ্টা ‘যুদ্ধ ঘোষণার সমতুল্য’ এবং সিন্ধু পানি চুক্তিতে একতরফা স্থগিতের কোনও সুযোগ নেই। পরে পাকিস্তান ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে আদালতে যাওয়ার ঘোষণা দেয়।
পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, পিসিএ’র রায়কে স্বাগত জানিয়ে পাকিস্তান জানিয়েছে, ভারত সিন্ধু পানি চুক্তির বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিলেও আদালত তার এখতিয়ার নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, “২০২৪ সালের জুলাইয়ে হেগের পিস প্যালেসে অনুষ্ঠিত শুনানির পর প্রথম ধাপের মেরিটসের ওপর আদালতের রায় পাওয়ার অপেক্ষায় রয়েছে পাকিস্তান।”
‘চুক্তি বহাল রয়েছে’:
পিসিএ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে বা ‘স্থগিতাবস্থায়’ রাখতে পারবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত প্রথমে সিন্ধু পানি চুক্তির শর্তাবলী পর্যালোচনা করে, যেখানে একতরফাভাবে স্থগিত বা স্থগিতাবস্থায় রাখার কোনও সুযোগ নেই। বরং চুক্তি তখন পর্যন্ত বহাল থাকে, যতক্ষণ না ভারত ও পাকিস্তান উভয়ের সম্মতিতে তা বাতিল করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “চুক্তির উদ্দেশ্য ও লক্ষ্য অনুযায়ী এর শর্তাবলী পড়ে আদালত সিদ্ধান্তে পৌঁছায় যে, কোনও পক্ষ একতরফাভাবে চলমান বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া স্থগিত বা স্থগিতাবস্থায় রাখতে পারবে না। তা করলে ‘বাধ্যতামূলক তৃতীয় পক্ষের বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার কার্যকারিতা ও গুরুত্ব’ ক্ষুণœ হবে।”
আদালত শুনানিতে উল্লেখ করে, আন্তর্জাতিক আইনের যেকোনও ব্যাখ্যা বা ন্যায্যতা দেখিয়ে ভারত যে অবস্থানই নিক না কেন, তাতে সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত রাখার সুযোগ নেই। সূত্র: ডন নিউজ, দ্য নিউজ ইন্টারন্যাশনাল, দ্য ইকোনমিক টাইমস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












