উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশকালেও উসওয়াতুন হাসানাহ
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আল্ইাহাস সালাম উনার কাছ থেকে দ্বীন শিক্ষা করো।” অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকলের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। অনুরূপভাবে উনার আখাছ্ছুল খাছ নিসবত মুবারক প্রাপ্তির দরুন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারাও অনুসরণীয়, অনুকরণীয়।
বলার অপেক্ষা রাখে না যে, সাইয়্যিদাতুন নিসা উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে অন্যতম। সঙ্গতকারণেই তিনি সকলের জন্য সর্বোত্তম আদর্শ মুবারক।
মহান আল্লাহ পাক তিনি মহিলাদের জন্য পর্দাকে ফরয করেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বেপর্দা পুরুষ-মহিলাকে লা’নত প্রদান করেছেন, এজন্যই সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি মহিলাদের জন্য পর্দাকে সর্বোত্তম ইবাদত হিসেবে ঘোষণা মুবারক করেছেন। তাহলে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি কিরূপ পর্দা করেছেন?
কিতাবে উল্লেখ করা হয়েছে, পঞ্চম হিজরীতে পর্দা ফরয করা হয়েছে। পর্দা ফরয হওয়ার পূর্বে পুরুষরা মহিলাদের সাথে দেখা করতো, কথা বলতো। এ ক্ষেত্রে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি কেবল ব্যতিক্রম। পর্দা ফরয হওয়ার পূর্ব হতেই তিনি পর-পুরুষের সাথে সাক্ষাৎ করতেন না, কথা বলতেন না। গাইরে মাহরাম কোনো পুরুষই কখনো উনাকে দেখেনি। উনার পর্দার বিষয়টি উনার বিছালী শান মুবারক প্রকাশকালে আরো সুস্পষ্ট হয়েছে।
১১ হিজরী সনের ৩রা রমাদ্বান শরীফ তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার পূর্বে তিনি হযরত আসমা বিনতে উমায়স রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে বললেন, খোলা অবস্থায় মহিলাদের মৃতদেহ বহন করে নেয়া আমি অপছন্দ করি। তখন হযরত আসমা বিনতে উমায়স রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বললেন, আমি হাবশায় একটি ব্যবস্থা দেখে এসেছি, মুবারক অনুমতি হলে তা পেশ করতে পারি। সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি উনার মুবারক অনুমতি দিলেন। তখন হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি কয়েকটি খেজুর ডালের উপর কাপড় টেনে দিলেন। অর্থাৎ তিনি কাপড় দ্বারা মহিলাদের মৃতদেহ পুরো ঢেকে দেয়ার বিষয়টি পেশ করলেন। সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম এ বিষয়টি দেখে অত্যাধিক খুশি হলেন। এবং উনার ক্ষেত্রে এরূপ করার জন্য অসিয়ত মুবারক করলেন।
সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি বাদ মাগরিব পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। ফযরের পূর্বেই উনার রওযা শরীফ স্থাপিত হয়। উনার মুবারক অসীয়ত অনুযায়ী উনার জিসিম মুবারক কাপড় দ্বারা ঢেকে এমনভাবে নেয়া হয়, উনার কাফন মুবারকও কেউ দেখতে পায়নি। রাতের আঁধারে উনার গোসল মুবারক দেয়া হয়। রাতের আধারে উনার জানাজা মুবারক অনুষ্ঠিত হয়। রাতের আধারেই উনাকে জান্নাতুল বাক্বী শরীফে নিয়ে যাওয়া হয়।
কিতাবে উল্লেখ করা হয়, কবর দেখলে মৃতের আকার- আকৃতি, দেহের উচ্চতা- প্রশস্ততা উপলব্ধি করা যায়। সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার রওযা শরীফ দেখে কেউ যেন উনার হুলিয়া মুবারক অনুধাবন করতে না পারে সেজন্য কুদরতীভাবে উনার রওযা শরীফ উনার চতুর্দিকে অনেকগুলো কবর স্থাপিত হয়। ফলশ্রুতিতে, সকাল বেলা উনার রওযা শরীফ শনাক্ত করা যায়নি। কুদরতীভাবে উনার পর্দা হিফাযত করা হয়। সুবহানাল্লাহ!
হায়াত মুবারকে তিনি সর্বোত্তম পর্দা মুবারক করেছেন, বিছালী শান মুবারক প্রকাশের পরেও তিনি সর্বোত্তম পর্দা মুবারক করেছেন। এমনকি হাশরের ময়দানেও তিনি সর্বোত্তম পর্দা করবেন। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ক্বিয়ামতের দিন বলা হবে, হে হাশরবাসী! তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো। এখনি সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি জান্নাতে গমন করবেন। হাশরবাসী দৃষ্টিকে অবনত করবে। সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ!
কাজেই, মুসলিম মহিলাদের উচিত উম্মুল উমাম হযরত আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত অর্জন করত সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার অনুকরণে হাক্বীক্বী পর্দা শিখে তা আমলে বাস্তবায়ন করা। মহান আল্লাহ পাক সকলকে তাওফীক দান করুন। আমীন!
-আহমদ নুছাইর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাতিসংঘ ওরফে ইহুদী সংঘের কথিত মানবাধিকার বিষয়ক কার্যালয়: যা প্রকৃতপক্ষে একমাত্র পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানবিরোধী কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার কেন্দ্র।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে ব্যক্তি ইছলাহ বা সন্তুষ্টি হাছিলের জন্য ধন-দৌলত খরচ করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে তিনটি নিয়ামত দান করবেন-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসা করা হালাল ও সুন্নত আর সুদ হারাম
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছানী, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার সাথে সংশ্লিষ্ট কতিপয় নছীহতমূলক ঘটনা
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












