সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

উপকূল হারিয়ে বস্তিতে ঠাঁই, খুলনায় বাড়ছে বাস্তুচ্যুতদের দীর্ঘশ্বাস

একসময় নদীর পাড়ে নিজেদের ঘর, চাষের জমি ও জীবিকার নিশ্চয়তা থাকলেও ঘূর্ণিঝড়, নদীভাঙন আর লবণাক্ততা সেসব গিলে খেয়েছে। বাঁচার শেষ আশায় হাজারো মানুষ ছুটে আসছেন খুলনা শহরে। কিন্তু শহরও তাদের জন্য খুলে দিতে পারেনি নিরাপদ আশ্রয় বা নিশ্চিত ভবিষ্যতের দরজা। ফলে উপকূল হারানোর পর বস্তির অন্ধকার গলিতেই শুরু
ফাহিম প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, রাত ১১:২৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ১১:৩৩
গত এক দশকে সিডর, আইলা, বুলবুল, ইয়াস, আম্পানসহ একের পর এক ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে খুলনার কয়রা, দাকোপ ও পাইকগাছা, পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলজুড়ে নদীভাঙন ও লবণাক্ততার কারণে বিলীন হয়েছে অসংখ্য বসতভিটা। অনাবাদি হয়ে পড়েছে কৃষিজমি, কমেছে মাছ চাষ ও পশুপালনের সুযোগ। ফলে জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় হাজারো পরিবার বাধ্য হচ্ছে জন্মভিটা ছেড়ে শহরমুখী হতে।

প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, লবণাক্ততা ও কর্মসংস্থানের সংকটে খুলনার উপকূলীয় এলাকা থেকে প্রতিনিয়ত মানুষ ছুটছেন শহরের দিকে। টিকে থাকার শেষ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন খুলনা মহানগরের বস্তিগুলো। তবে শহরে এসেও মিলছে না নিরাপদ আবাসন, স্থায়ী কাজ কিংবা সামাজিক সুরক্ষা। ফলে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন উপকূল হারানো এসব মানুষ।

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘আমাদের তিনবার ঘর নদীতে গেছে। শেষবার আর থাকার মতো জায়গা ছিল না। জমিতে লবণ উঠে গেছে, চাষ হয় না। সব সময় আতঙ্কে থাকি, এখন যেখানে আছি, সেখান থেকেও হয়তো চলে যেতে হতে পারে। বাড়িঘর ভেঙে যাওয়ায় আমাদের আশপাশ থেকে বহু মানুষ শহরে চলে গেছে।’

দাকোপ উপজেলার পানখালি ইউনিয়নের বাসিন্দা রফিক মোড়ল বলেন, ‘বছরের অধিকাংশ সময় কৃষিজমি পানির নিচে তলিয়ে থাকে। লবণ পানি প্রবেশ করায় বাকি সময়ও খুব একটা জমিতে ফসল ফলে না। ফলে আমাদের কৃষি কাজ নেই বললেই চলে। ফসল ফলাতে পারছি না। আগের তুলনায় ফসলের উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এভাবে চলতে থাকলে আমাদের নিজেদের বাড়িঘর ছেড়ে কাজের খোঁজে শহরেই যেতে হবে।’

উপকূল ছেড়ে আসা জলবায়ু বাস্তুচ্যুত মানুষের বড় একটি অংশ এখন খুলনা শহরের শতাধিক বস্তিতে বসবাস করছে। কেউ দিনমজুর, কেউ রিকশাচালক, কেউ গৃহকর্মী কিংবা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কোনোমতে জীবন চালাচ্ছেন। শহরের স্থায়ী পরিচয়পত্র না থাকায় অনেকেই সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অস্বাস্থ্যকর পরিবেশ, অনিশ্চিত আয় এবং মৌলিক নাগরিক সুবিধার অভাব তাদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

দাকোপ উপজেলার আমজাদ হোসেন বলেন, ‘উপকূলে থাকলে অন্তত নিজের জমি ছিল। এখন শহরে ভাড়া ঘরে থাকি। কখন কাজ থাকে, কখন থাকে না। ছেলেমেয়েদের পড়াশোনা চালানোও কঠিন হয়ে গেছে। কিন্তু ফিরে যাওয়ার মতো পরিবেশও আর নেই।’

পাইকগাছা থেকে পাঁচ বছর আগে খুলনায় আসা হাসিনা খাতুন বলেন, ‘ঘূর্ণিঝড়ের পর সবকিছু শেষ হয়ে যায়। প্রথমে আত্মীয়ের বাড়িতে ছিলাম, পরে বস্তিতে উঠি। এখানে পানির সমস্যা, ড্রেনেজ সমস্যা, নিরাপত্তার অভাব-সবকিছু নিয়েই কষ্ট। তারপরও বেঁচে থাকার জন্য এখানেই থাকতে হচ্ছে।’

বাস্তুচ্যুত মানুষদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, খুলনা মহানগরের বস্তিগুলোর প্রায় ৭০ শতাংশ বাসিন্দাই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা থেকে আসা জলবায়ু অভিবাসী। গত ১০ বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূল ছেড়ে অন্তত ৩০ হাজার পরিবার এসব বস্তিতে আশ্রয় নিয়েছে।

কারিতাস খুলনার আঞ্চলিক পরিচালক অ্যালবিনো নাথ বলেন, ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রতিবছর বাড়ছে। তারা শুধু আশ্রয় হারাচ্ছেন না, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক অধিকার থেকেও পিছিয়ে পড়ছেন। তাই বিষয়টিকে মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয় পরিকল্পনা ও আইনি সুরক্ষার আওতায় আনতে হবে। পাশাপাশি উপকূলে টেকসই জীবিকার সুযোগ তৈরি করা জরুরি।’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট এই অভিবাসন এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; এটি একটি চলমান বাস্তবতা। তাই শুধু শহরে আশ্রয়ের ব্যবস্থা করলেই হবে না। উপকূল এলাকায় দুর্যোগ সহনশীল অবকাঠামো, বিকল্প কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করতে হবে। নীতিনির্ধারণে জলবায়ু বাস্তুচ্যুত মানুষকে আলাদা গুরুত্ব দেয়া প্রয়োজন।’

বিশেষজ্ঞদের মতে, শুধু শহরে বস্তির সংখ্যা বাড়তে দেয়া নয়, উপকূলে মানুষের টিকে থাকার পরিবেশ তৈরি করাই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান। কর্মসংস্থান, টেকসই পুনর্বাসন, নদীভাঙন ও লবণাক্ততা মোকাবিলা এবং দুর্যোগের ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন না হলে জলবায়ু বাস্তুচ্যুত মানুষের এই স্রোত আগামী দিনগুলোতে আরও বাড়বে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১২ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১২ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১২ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১২ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১২ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১২ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১২ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১২ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১২ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১৪ ঘণ্টা আগে