উন্নয়ন প্রকল্প প্রস্তাবেই আকাশচুম্বী খরচ
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দেশের উন্নয়নে সরকারের নানা প্রকল্প প্রস্তাবে আকাশচুম্বী ব্যয় ধরা হচ্ছে। এতে অনেক প্রকল্পে সম্ভাব্য ব্যয় বরাদ্দের চেয়ে অস্বাভাবিক ব্যয় অনুমোদন পেয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কোনো প্রকল্পে বিপুল ব্যয় ধরা হলে তা বিচার-বিশ্লেষণ করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করে পরিকল্পনা কমিশন। এর পরও কিছু প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অনেক সময় ফাঁকফোকর থাকে, যা তাড়াহুড়ার কারণে অনেক সময় শনাক্ত করা সম্ভব হয় না।
এতে সম্ভাব্য ব্যয়ের চেয়ে প্রকল্পে অনেক বেশি ব্যয়ের বিষয়টি অনুমোদন পেয়ে যায়।
প্রকল্পে অস্বাভাবিক ব্যয় প্রস্তাবের বিষয়ে সাবেক পরিকল্পনাসচিব মামুন-আল-রশীদ বলেন, অনেক প্রকল্পেই বেশি ব্যয় প্রস্তাব করা হয়। অনেকে জেনেবুঝেই এই কাজ করেন। তবে পরিকল্পনা কমিশন প্রকল্পের ব্যয় বিভাজন খুব সূক্ষ্মভাবে দেখে। প্রতিটি প্রকল্পে ব্যয় প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণ করে। যেটা যৌক্তিক, সেটাই দেয়।
তিনি বলেন, পরিকল্পনা কমিশন আপত্তি দেয় বলেই অনেক প্রকল্প থেকে অতিরিক্ত ব্যয় কমানো যাচ্ছে। তবে যারা অস্বাভাবিক ব্যয় প্রস্তাব করে ফায়দা লুটতে চায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
তবে পরিকল্পনা কমিশনের বর্তমান সচিব সত্যজিত কর্মকার বলেন, ‘যারা প্রকল্প প্রস্তাব করেন, তাঁরা হয়তো আরো ভালো মানের কাজ করাতে চান। তাই বেশি ব্যয় প্রস্তাব দেন। আমরা যাচাই-বাছাই করে যদি দেখি, এই রকম কাজ এখানে দরকার নেই, তখন ব্যয় কমে যায়।’
পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তা (যারা মূলত প্রকল্প যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকেন) বলেন, অনেক দেশেই বেশি ব্যয় প্রস্তাবে শাস্তির বিধান আছে। যদি বেশি ব্যয় প্রস্তাবের জন্য ওই মন্ত্রণালয়ের প্রকল্প প্রস্তাব পাঁচ বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়, তখন দেখা যাবে কোনো মন্ত্রণালয় থেকে আর বেশি ব্যয়ের প্রস্তাব আসবে না। তারাই প্রকল্প একবারে যাচাই-বাছাই করে ফাইনাল করে পাঠাবে। এখন দেখা যায়, সংস্থা যেভাবে পাঠায় সেভাবেই ছেড়ে দেয়। তাই এই বিষয়গুলো আরো শক্ত হাতে দেখা দরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












