উত্তরের ঈদযাত্রায় এবারও ভোগান্তির আশঙ্কা
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহার ঈদযাত্রায় উত্তরের যাত্রীদের এবারও দুর্ভোগের অন্যতম কারণ হয়ে উঠতে পারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের যানজট। বিশেষ করে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণকাজ, সড়কে যত্রতত্র অটোরিকশা চলাচল এবং ভাঙাচোরা ও এবড়ো-থেবড়ো সড়কের কারণে এবারও ঈদযাত্রায় কয়েকগুণ ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত অংশজুড়ে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। সড়কের বিভিন্ন অংশে নির্মাণসামগ্রী, রড, কংক্রিট ব্লক ও ভারী যন্ত্রপাতি রাখার কারণে অনেক জায়গায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। সামান্য চাপ বাড়লেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে দিনের বেশিরভাগ সময়ই ধীরগতিতে যানবাহন চলাচল করছে। বিশেষ করে শিল্পাঞ্চল হওয়ায় এ পথে ভারী যানবাহনের চাপও অনেক বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য ধীরগতির যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আলম নামের একজন পরিবহন শ্রমিক বলেন, ‘নির্মাণকাজের কারণে অনেক স্থানে সড়ক সরু হয়ে গেছে। ফলে একটি গাড়ি বিকল হলেই পেছনে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে নির্মাণসামগ্রী রাখায় অনেক সময় গাড়ি পাশ কাটিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে।’
এ পথের যাত্রীরাও আগের বছরের অভিজ্ঞতা থেকে এবারও দীর্ঘ ভোগান্তির শঙ্কা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ঈদের সময় প্রশাসনের নানান আশ^াস থাকলেও বাস্তবে যানজট পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। এবারও ঈদের আগের শেষ কয়েক দিনে মহাসড়কে অতিরিক্ত চাপ তৈরি হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে জামাত আঁতাত করতে চায়’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)