উত্তরাঞ্চল ও সিলেটে শক্তিশালী বৃষ্টি বলয়ের আভাস
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১১ মে, ২০২৬ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
দেশের উত্তর জনপদ ও সিলেট বিভাগে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির আগাম বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থাটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি হলেও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এই বৃষ্টি বলয়টি প্রায় নিষ্ক্রিয় থাকতে পারে।
গতকাল শনিবার (৯ মে) রাতে বিডব্লিউওটি এ তথ্য জানায়।
সংস্থাটি জানিয়েছে, আবহাওয়ার এই বিশেষ পরিস্থিতি আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই বৃষ্টি বলয়টি ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে এটি টানা না হয়ে মাঝে মাঝে বিরতি দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় প্রভাব ফেলবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এই সময়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। তবে এই বিভাগগুলোতে বড় কোনো এলাকা জুড়ে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম।
সংস্থাটি আরও জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব তেমন একটা পড়বে না। সেখানে আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে; তবে বিচ্ছিন্নভাবে দু-একদিন সামান্য বজ্রবৃষ্টি হলেও তা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)