উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বগুড়া সংবাদদাতা:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কৃষি শিল্পের উন্নয়ন, সৃজনশীল অর্থনৈতিক কর্মকা- বৃদ্ধি, রফতানি বহুমুখীকরণসহ সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্প্রতি ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যার মধ্যে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমাদের লক্ষ্য এ তহবিলের মাধ্যমে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
তিনি বলেন, মানুষের মধ্যে নগদ অর্থের লেনদেন কমিয়ে আনার জন্য ডিজিটাল লেনদেন তথা ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে এক দেশ, এক কিউআর উপজীব্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত পেমেন্ট স্ট্যান্ডার্ড বাংলা কিউআর আগামী ৫ জুলাই হতে সকল ব্যাংক ও এমএফএস-এ একযোগে কার্যকর হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ¥াসিকের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর মোস্তাকুর রহমান আরও বলেন, বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতা ও সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতা নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্দর ইজারায় ডিপি ওয়ার্ল্ড আবার আলোচনায়, এক দিনে দুই চিঠি
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভরা মৌসুমেও চালের দামে আগুন, নেপথ্যে চার সংকট
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ বসছে বাজেট অধিবেশন
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁসের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারের দখলে নেই সরকারি সম্পত্তি -পরিত্যক্ত ১২৩ বাড়ি
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অক্টোবরের শেষে হতে পারে ভোট
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে কারসাজি
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কার্গো এলাকায় আগুন ‘সন্দেহজনক’, ডিএইচএলের ৫ কর্মীকে জিজ্ঞাসাবাদ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“লেবাননে ইসরায়েলের অবস্থান সংকটপূর্ণ”
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ সীমান্তে ৭০ জনকে ‘পুশইনের’ ভারতীয় অপচেষ্টা ব্যর্থ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ সীমান্তে ৭০ জনকে ‘পুশইনের’ ভারতীয় অপচেষ্টা ব্যর্থ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরার ১৬ নম্বর সেক্টরে মসজিদের জন্য জমি বরাদ্দ দাবি
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)