বন্দর ইজারায় ডিপি ওয়ার্ল্ড আবার আলোচনায়, এক দিনে দুই চিঠি
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে একই দিনে একই বিষয়ে দুটি ভিন্ন বার্তার চিঠি গেছে। ওই দুই চিঠিকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল। দুটি চিঠি পাঠিয়েছে নৌ মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বন্দরে পাঠানো এক চিঠিতে ইসরাইল-দুবাইভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা প্রক্রিয়া দ্রুত শেষ কিংবা বাতিল করার কথা বলা হয়। আবার একই দিন বিকেলে পাঠানো আরেক চিঠিতে বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে আবার আলোচনায় এসেছে বন্দরের এই টার্মিনাল ইজারা ইস্যুটি।
একই বিষয়ে দুই চিঠি সম্পর্কে জানতে চাইলে নৌপরিবহন সচিব জাকারিয়া গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষি অব্যাহত রয়েছে।
প্রথম চিঠির বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন সচিব বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে মতামত পাঠানো হয়। ওই মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রথম চিঠি দেওয়া হয়েছিল। বন্দর কর্তৃপক্ষ এ নিয়ে নির্দেশনা চাইলে দ্বিতীয় চিঠিতে দর-কষাকষি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে কোনো পরিবর্তন হয়নি। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষি প্রক্রিয়া চলমান রয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পরদিনই গত জুমুয়াবার (বন্ধের দিন) দর-কষাকষি কার্যক্রম সম্পন্ন করার জন্য মূল্যায়ন কমিটি গঠনের চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। চিঠিতে সাত সদস্যের মূল্যায়ন কমিটির অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়।
চট্টগ্রাম বন্দরের চারটি চালু কনটেইনার টার্মিনালের মধ্যে এনসিটিই সবচেয়ে বড়। গত বছর বন্দরে ওঠানো-নামানো মোট কনটেইনারের ৪৪ শতাংশ পরিচালিত হয়েছে এই টার্মিনালের মাধ্যমে।
তবে বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলুক বা না চলুক, টার্মিনালটির বর্তমান কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। কারণ, ২০২৪ সালের ৭ জুলাই থেকে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) টার্মিনালটি পরিচালনা করছে এবং ধারাবাহিকভাবে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়ছে।
যেমন গত মে মাসে ১ লাখ ২৬ হাজার একক কনটেইনার পরিবহন করে আগের সব রেকর্ড ভেঙেছে সিডিডিএল। এর আগে একটি দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান টার্মিনালটির পরিচালনার দায়িত্বে ছিল।
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলমান থাকলেও এরই মধ্যে দেশীয় বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপও এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ডিপি ওয়ার্ল্ডের তুলনায় প্রতি কনটেইনারে বন্দরের জন্য ৫ ডলার বেশি রাজস্ব দিতে পারবে তারা। তবে এমজিএইচর প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিবেচনার পর্যায়ে আসেনি।
নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দরের দুজন কর্মকর্তা জানান, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রক্রিয়া এখনো চলমান থাকায় নতুন প্রস্তাবগুলো বিবেচনার সুযোগ নেই। তবে আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে নতুন করে দরপত্র আহ্বান করা হবে। তখন দেশি-বিদেশি অন্যান্য প্রতিষ্ঠানের প্রস্তাবও বিবেচনায় নেওয়া হতে পারে।
দেশীয় বন্দর অপারেটররা মনে করেন, চালু ও লাভজনক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। তাদের মতে, বে টার্মিনালের মতো নতুন প্রকল্পে বিদেশি বিনিয়োগ ও পরিচালনার সুযোগ দেওয়া যেতে পারে।
অন্যদিকে নীতিনির্ধারণী পর্যায়ের একটি অংশ এখনো বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার পক্ষে।
ফলে এখন মূল প্রশ্ন একটাই- রেকর্ড গড়া এনসিটি কি দেশীয় ব্যবস্থাপনাতেই থাকবে, নাকি দীর্ঘমেয়াদি ইজারায় যাবে ডিপি ওয়ার্ল্ডের হাতে? সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে চট্টগ্রাম বন্দরের পরবর্তী পথচলা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












