ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
(ধারাবাহিক পর্ব ১৫)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম, বনূ উমাইয়া ও বনূ আব্বাস উনাদের খবর দান:
(৭) হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি স্বপ্নে দেখলাম, একদল কালো ছাগলকে পানি পান করাচ্ছি। তারপর এদের মধ্যে একদল সাদা ছাগলও শামিল হয়ে গেলো। অতঃপর আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি আসলেন, এক/দুই বালতি পানি তুললেন। উনার মধ্যে কিছুটা দুর্বলতা ছিলো।
অতঃপর সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম এসে বালতি হাতে নিতেই বালতি বৃহদাকার ধারণ করলো। তিনি সকল মানুষকে তৃপ্তি সহকারে পানি পান করালেন। ছাগপালগুলোও পানি পান করে চলে গেলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, কালো ছাগপাল হচ্ছে আরব এবং সাদা ছাগপাল হচ্ছে অনারব।
হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের স্বপ্ন মুবারকও সম্মানিত ওহী মুবারকের অর্ন্তভুক্ত। কাজেই সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার দুর্বলতার অর্থ হচ্ছে, উনার সম্মানিত খিলাফতকালের সংক্ষিপ্ততা এবং অনতিবিলম্বে বিছালী শান মুবারক প্রকাশ পাওয়া। (মুসলিম শরীফ ৪/১৮৬২, দালায়িলুন নবুওয়াহ শরীফ ৬/৩৪০, খাসায়িসুল কুবরা ২/১৪৩)
(৮) উম্মুল মু’মিনীন আছ ছালিছা হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মারীদ্বী শান মুবারক (অসুস্থতার সময়) তিনি আমাকে বললেন, “আপনি আপনার সম্মানিত পিতা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম এবং সম্মানিত ভাই হযরত আব্দুর রহমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে আমার কাছে ডেকে আনেন। আমি একটি দলীল লিখে দিবো। কারণ, আমি আশঙ্কা করছি কোনো আকাক্সক্ষী ব্যক্তি আকাক্সক্ষা করবে কিংবা কোনো ব্যক্তি একথা বলবে যে, ‘আমি অধিক হকদার।’ অথচ মহান আল্লাহ পাক তিনি এবং মু’মিনগণ হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করবেন না। (শরহে নববী ১৫/৫৩৫,উমদাতুল কারী ২/২, ফাতহুল বারী ১৩ /১৩, খাসায়িসূল কুবরা ২/১৪৪)
(৯) হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার পরে ১২জন খলীফা হবেন। হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি আমার পরে অল্প সময়কাল থাকবেন। অতঃপর তিনি হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার সম্পর্কে বললেন, তিনি শহীদ হবেন। অতঃপর তিনি হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে বললেন, মানুষ আপনাকে সেই জামা মুবারক খুলে ফেলতে বলবে, যা মহান আল্লাহ পাক তিনি আপনাকে তা পরিধান করিয়েছেন। মহান আল্লাহ পাক উনার কসম, আপনি সেই জামা মুবারক খুলে ফেললে জান্নাতে দাখিল হতে পারবেন না যে পর্যন্ত সুঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। (মু’জামুল কবীর লিত তাবারানী ১/৯০, মু’জামুল আওসাত লিত তাবারানী ৮/৩১৯, দালায়িলুন নবুওয়াত ৬/৩৯২, সুবুলুল হুদা ওয়ার রাশাদ ১১/২৪৯)
(১০) হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, বনী মুস্তালিকের দূতগণ আমাকে এই প্রশ্ন দিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে পাঠালেন যে, আমরা আগামী বছর এসে যদি আপনাকে না পাই তাহলে যাকাত কাকে দিবো?
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, উনাদেরকে বলে দিন যে, যাকাতের অর্থ হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার কাছে দিবেন। আমি একথা উনাদের কাছে পৌঁছে দিলাম। উনারা বললেন, যদি উনাকে না পাই তাহলে, কাকে দিবো? আমি এসে আরজু করলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনাকে দিবেন। আমি একথাও উনাদের কাছে পৌঁছে দিলাম।
উনারা আবার প্রশ্ন করলেন, হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনাকে যদি না পাই, তবে কাকে দিবো? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে দিবেন। আর যেদিন হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি শহীদ হবেন, সেদিন আপনাদের হালাকী (ধবংস) অনিবার্য। (আল মুস্তাদরাক আলা সহীহাইন ৩/৮২, হিলইয়াতুল আউলিয়া ৮/৩৫৮, তারীখে দামেশক ৩৯/১৭৬, খাসায়িসুল কুবরা ২/১৪৪)
(১১) হযরত জাবির ইবনে সামুরাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে খিতাব বা সম্বোধন করে বলেন, হে হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম! আপনি আমার পরে ইমাম ও খলীফা হবেন এবং শহীদ হবেন। আপনার দাড়ি মুবারক আপনার মাথা মুবারকের রক্তে রঞ্জিত হবে। পরবর্তীকালে তা বাস্তবায়িত হয়েছিলো। (আল মু‘জামুল কাবীর ২/২৪৭,আল মু‘জামুল আওসাত ৭/২১৮,আশ শরী‘আহ ৪/২১০২,ফাদাইলুল খুলাফা আর রাশিদীন ১৭০) (ইনশাল্লাহ চলবে)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












