ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
(ধারাবাহিক পর্ব ১৩)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পারস্য ও রোম শাসকের বিলুপ্তির খবর দান:
(২) হযরত জাবির ইবনে সামুরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার ইরশাদ মুবারক করেন, মুসলমানদের একটি দল পারস্যরাজের শে^তপ্রাসাদের ধনভা-ার একদিন অবমুক্ত করবে।
হযরত জাবির ইবনে সামুরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, যারা সেই ধনভা-ার অবমুক্ত করেছিলেন, উনাদের মধ্যে আমি এবং আমার সম্মানিত পিতা ছিলাম। এতে আমরা এক হাজার দিরহাম অংশ পেয়েছিলাম। (মুসলিম শরীফ, মুসনাদে আহমদ শরীফ)
(৩) হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি মুরসাল সূত্রে বর্ণনা করেন যে, পারস্য বিজয়ের পর যখন খলীফা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার কাছে পারস্য রাজের হাতের বলয় আনা হলো, তখন হযরত সুরাকা ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উভয় বলয় পরে নিলেন, যা উনার কাঁধ পর্যন্ত পৌঁছে গেলো। এটা দেখে খলীফা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আলহামদুলিল্লাহ! কিসরা ইবনে হরমুজের উভয় বলয় বনী মুদলাজ গোত্রীয় বিশিষ্ট ছাহাবী হযরত সুরাকা ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাতে শোভা পাচ্ছে।
হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত সুরাকা ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এই বলয়দ্বয় পরিধান করেছিলেন। কেননা, এক সময়ে উনার হাতের কব্জির দিকে তাকিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি দেখতে পাচ্ছি যে, আপনি পারস্যরাজের বলয়দ্বয় পরিধান করেছেন। তার কোমরবন্ধ লাগিয়েছেন এবং তার মুকুট মাথায় পরিধান করেছেন। (আল উম্ম ৪/১৫৭, দালায়িলুন নবুওয়াহ ৬/৩২৯,আল বিদায়াহ ওয়ান নিহায়াহ ৭/৬৮)
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে মুরসাল সূত্রে অপর বর্ণনায় রয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত সুরাকা ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বললেন, আপনি যখন পারস্য রাজের কংকন পরিধান করবেন, তখন আপনার অবস্থা কেমন হবে?
সেমতে খলীফাতুল মুসলিমীন, হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার কাছে পারস্যরাজের কংকন আনা হলো। তিনি হযরত সুরাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে ডেকে সেই কংকন পরিয়ে দিলেন। আর বললেন, বলুন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ পাক তিনিই কিসরা ইবনে হরমুজের কাছে থেকে কংকন ছিনিয়ে এনে হযরত সুরাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! (আল উম্ম ৪/১৫৭,আস সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩/৩১৭,আল ইস্তি‘য়াব ২/৫৮১,আল ইসাবাহ ৩/৪১)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম, বনূ উমাইয়া ও বনূ আব্বাস উনাদের খবর দান:
(১) হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, বনী ইসরাঈলের রক্ষণাবেক্ষণ ও দেখাশুনা হযরত পয়গম্বর আলাইহিমুস সালামগণ করতেন। একজন হযরত পয়গম্বর আলাইহিমুস সালাম উনার বিছাল শরীফ হয়ে গেলে অন্য একজন হযরত পয়গম্বর আলাইহিমুস সালাম এসে যেতেন। কিন্তু আমার পর কোন নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা আসবেন না। বরং আমার পরে হবেন খলীফাগণ। উনাদের সংখ্যা অনেক হবে। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ আরজু করলেন, ইয়া রাসূলাল্লাহ, ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উনাদের সম্পর্কে আমাদেরকে কি আদেশ মুবারক দান করেন? তিনি বললেন, প্রথম জনের বাইয়াত পূর্ণ করবেন, তারপর দ্বিতীয় জনের বাইয়াত পূর্ণ করবেন। আর উনাদের অধিকার পূর্ণ করবেন। কেননা নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি খলীফাগণকে যার রক্ষক বানাবেন সেই সম্পর্কে উনাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন।
হযরত জাবির ইবনে সামুরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি যে, সম্মানিত ইসলাম সর্বদা প্রতিষ্ঠিত থাকবে। অবশেষে কুরাইশগণের ১২জন খলীফা হবেন। তারপর কিয়ামতের পূর্বে মিথ্যুকদের আবির্ভাব ঘটবে। (মুসলিম শরীফ ৩/১৮২১, মুসনাদে আহমদ শরীফ ৫/১১২) (ইনশাল্লাহ চলবে)
-আল্লামা মুফতী সাইয়্যিদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












