ইয়েমেন উপকূলে ২ যুদ্ধজাহাজ পাঠালো ভারত
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সাবি’ ১৩৯১ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
লোহিত সাগর ও এডেন উপসাগরে দুইটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। লোহিত সাগরে যখন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল অভিমুখী জাহাজে হামলা চালাচ্ছে অথবা আটক করছে এবং এ নিয়ে যখন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল ও আমেরিকার সাথে ইয়েমেনের প্রচ- উত্তেজনা চলছে তখন ভারত ওই এলাকায় দুইটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠালো।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনের গাজায় আক্রমণের জেরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলমুখী জাহাজে একের পর এক আক্রমণে ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন একটি টাস্ক ফোর্স গঠনের পরেই এই পদক্ষেপ নেয়া হলো। মোতায়েনকৃত আইএনএস কোচি এবং আইএনএস কলকাতাকে এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত বৈশ্বিক বাণিজ্যে জাহাজের এক ষষ্ঠাংশ এই পথে ব্যবহার করে।
অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ভয়াবহ আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও দেশটির সামরিক বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ নিয়েছে। তারা ঘোষণা দিয়েছে, গাজায় দখলদারদের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগর দিয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের জাহাজ কিংবা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল অভিমুখী অন্য কোনো দেশের জাহাজ চলাচল করতে দেবে না। ভারত ও আমেরিকা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা বজায় রেখেছে।
এদিকে, লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার জেরে অনেক বড় বড় শিপিং কোম্পানি ওই সমুদ্র পথে পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যা বিশ্ব বাজারে তেলসহ অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি মেয়ারস্ক বলেছে, তারা উত্তমাশা অন্তরীপ (দ্য কেপ অব গুড হোপ) এর চারপাশ দিয়ে তাদের কিছু জাহাজ চলাচলের ব্যবস্থা করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












