ইয়েমেনে যাচ্ছিল ইরানের বিপুল অস্ত্র-গোলাবারুদ, আটকালো ফ্রান্স-যুক্তরাষ্ট্র
, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের উদ্দেশে ইরানের পাঠানো হাজার হাজার অ্যাসল্ট রাইফেল ও বিপুল গোলাবারুদ্ধ জব্দ করেছে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। অবৈধভাবে পাঠানো এসব অস্ত্র জব্দ করতে ফ্রান্সকে সহায়তা করেছে মার্কিন নৌ বাহিনী। গত বুধবার (১ ফেব্রুয়ারি) এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বলেছে, গত ১৫ জানুয়ারি ওমান উপসাগর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। সে বলেছে, তথ্যগতভাবে সহায়তা এবং সামগ্রিকভাবে সমন্বয় করে ফ্রান্সকে সহায়তা করেছি আমরা। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে জব্দ অস্ত্রগুলো হেফাজতে নিয়েছি।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড বুধবার নিশ্চিত করে করেছে, '৩ হাজারের বেশি অ্যাসল্ট রাইফেল, ৫ লাখ ৭৮ হাজার রাউন্ড গুলি, ২৩টি অ্যান্টি গাইডেড ক্ষেপণাস্ত্র গত মাসে জব্দ করা হয়। গত দুই মাসে চারটি উল্লেখযোগ্য অবৈধ কার্গো বাধা দেওয়ার মধ্যে এটি একটি।'
কেন্দ্রীয় কমান্ড ঘোষণায় আরও জানায়, সম্প্রতি হুথি বিদ্রোহীদের জন্য পাঠানো ১০০টি ড্রোনও জব্দ করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী। তবে কখন আটক করা হয় এসব ড্রোন তা জানায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












