ইয়াবায় যেভাবে ফাঁসানো হলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে
, ৭ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজধানীতে মাদক দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে (সিএ) ফাঁসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে ডিএমপিসহ পুলিশের শীর্ষ মহলে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে ইতোমধ্যে ডিএমপির যুগ্ম কমিশনারকে (ক্রাইম) প্রধান করে একটি কমিটি করার জন্যও বলা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে।
অনুসন্ধানে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রহমান’র রেগনাম সেন্টার ভবনে থাকা অফিস থেকে বের হচ্ছেন একটি ই-কমার্স প্ল্যাটফরমের হাসান আলী। সঙ্গে দুই সহকর্মী বাশার ও ইমাম হোসেন। তিনজন এসকেএস স্কাই ভবনের ফুটপাত ধরে হেঁটে পুলিশ প্লাজার দিকে যাচ্ছিলেন। হাসান অফিস থেকে বের হওয়ার পর তার পিছু নেয় অজ্ঞাত দুই ব্যক্তি। হাসান হেঁটে এসকেএস স্কাই ভবনের সামনে গেলে আচমকা চারদিক থেকে ৮-১০ জন লোক তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই হাসানকে কিল-ঘুসি মারতে থাকে। এরমধ্যেই হালকা গড়নের এক ব্যক্তি হাসানের পকেটে একটি ছোট ‘প্যাকেট’ ঢুকিয়ে দেয়। প্রায় একই সময়ে সেখানে উপস্থিত হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। শিল্পাঞ্চল থানা এবং ডিসি অফিসে চলতে থাকে নানা নাটকীয় ঘটনা। থানায় ছুটে আসেন তেজগাঁও বিভাগের এডিসি ও এসি।
হাসানের স্বজনদের অভিযোগ, থানায় ওসির রুমে এডিসি এবং এসি হাসানকে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেন। সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি বলেও অবহিত করা হয় তাদের। তার মামা কামরুজ্জামানের জিম্মায় দেওয়ার সিদ্ধান্তও হয়। এসআই আবু ঈসা ও এসআই জিহান হোসাইনকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান একটি জিম্মানামা লিখে তাতে কামরুজ্জামানের সই নিতে বলেন। জিম্মানামায় সই করেন হাসানের মামা কারুজ্জামান। এসআই ঈসা জিম্মানামায় উল্লেখ করেন, ‘কতিপয় লোক এক ব্যক্তিকে আটক করেছে খবর পেয়ে সেখানে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে হাসানকে সুস্থ অবস্থায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হলো।’ হাসানকে যখন পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে, তখনই এসআই ঈসার কাছে একটি ফোন আসে। এরপর হাসানকে মুক্তি না দিয়ে ১৯৩ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলা নম্বর-৩। সেই মামলায় বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দি রয়েছেন হাসান আলী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাস্তি চেয়ে ছাত্রদলের বিবৃতি
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












