ফতওয়া :
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১০)
যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমত উনার ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা প্রবেশ করেন না:
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
৪র্থ দলীল:
কিতাবে আরো বর্ণিত রয়েছে-
اِنَّمَا لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيْهِ كَلْبٌ اَوْ صُوْرَةٌ مِمَّا يُحَرَّمُ اِقْتِنَاؤُهٗ مِنَ الْكِلَابِ وَالصُّوَرِ وَاَمَّا مَا لَيْسَ بِحَرامٍ مِّنْ كَلْبِ الصَّيْدِ وَالزَّرْعِ وَالْمَاشِيَةِ
অর্থ : (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,) রহমত উনার ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ঐ ঘরে প্রবেশ করেন না, যেখানে কুকুর অথবা মূর্তি-ছবি রয়েছে। যা থেকে কুকুর লালন-পালন করা এবং ছবি-মূর্তি রাখা হারাম সাব্যস্ত হয়েছে। আর শিকারের এবং ক্ষেত-খামার, শস্যাদি ও উট, ভেড়া, মেষ-দুম্বা, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু রক্ষণাবেক্ষণের কুকুর লালন-পালন করা হারাম নয়। (শরহুত ত্বীবী ৯/২৯৪৪)
উল্লেখ্য যে, যেই ৩ প্রকার কুকুর লালন-পালন করা নাজায়েয নয়, সেই ৩ প্রকার কুকুরের থাকার জন্য আলাদা ঘর বা খুপরী তৈরি করে দিতে হবে। লোকজন যেই ঘরে থাকে, সেই ঘরে কুকুর রাখা যাবে না।
আরো উল্লেখ্য যে, লালন-পালন করা কুকুর ও বেওয়ারিশ কুকুরের মধ্যে পার্থক্য সূচনা করা আবশ্যক। এ ক্ষেত্রে অবশ্যই যেকোনভাবেই হোক লালন-পালন করা কুকুরকে চিহ্নিত করতে হবে। প্রয়োজনে কুকুরের গলায় ফিতা দিয়ে কোনো কিছু ঝুলিয়ে রাখা যেতে পারে। আর লালন-পালন করা কুকুরের মধ্যে যদি কোনো কুকুর পাগল হয়ে যায়, তাহলে কুকুরের মালিককে অবহিত করে অতি দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া লালন-পালন করা কুকুরের মধ্যে যদি কোনো কুকুর অন্য কারো ক্ষতি করে, তাহলে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কুকুর লালন-পালনকারী ব্যক্তির পক্ষ থেকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।
কোনো পাত্রে কুকুর চাটলে সাতবার ধুয়ে নিতে হবে, তবে প্রথমবার মাটি দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে:
১ম দলীল:
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ اَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اِذَا وَلَغَ الْكَلْبُ فِىْ اِنَاءِ اَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ
অর্থ : হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। (তিনি বলেন,) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যখন তোমাদের কারো পাত্র কুকুর চাটে, সে যেন ঐ পাত্রটি ৭ বার ধুয়ে নেয়। (ইবনে মাজাহ্ শরীফ)
২য় দলীল:
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ اَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَهُوْرُ اِنَاءِ اَحَدِكُمْ اِذَا وَلَغَ فِيْهِ الْكَلْبُ اَنْ يَّغْسِلَهٗ سَبْعَ مَرَّاتٍ اُوْلَاهُنَّ بِالتُّرَابِ
অর্থ : হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যখন তোমাদের কারো পাত্র কুকুর চাটে, তখন ঐ পাত্রটি পবিত্র করার পদ্ধতি হলো- পাত্রটি ৭ বার ধুয়ে নেয়া। তবে প্রথমবার মাটি দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। (মুসলিম শরীফ, মুছান্নাফে আব্দুর রায্যাক্ব ১/৯৬, মুছান্নাফে ইবনে আবী শায়বাহ্ ১/১৫৯ ইত্যাদি)
উল্লেখ্য যে, সম্মানিত হানাফী মাযহাব মতে, কুকুরের লালা নাপাক। যদি কারো শরীরে বা কাপড়ে কুকুরের লালা লেগে যায়, তাহলে ৭ বার ধুয়ে পবিত্র করে নিতে হবে। অন্যথায় নামায-কালাম, ইবাদত-বন্দেগী ক্ববূল হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আইয বিন আমর বিন হিলাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৫)
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ‘শব্দ’ ব্যবহারে কতটুকু আদব রক্ষা করা আবশ্যক (১)
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হালালকে হারাম ও হারামকে হালাল বানানো নিষেধ
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত মুতাবিক বাল্যবিবাহ খাছ সুন্নত উনার অন্তর্ভুক্ত, বাল্যবিবাহের বিরোধিতা করা হারাম ও কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












