ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, দায়িত্বে যারা
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে চেয়ারম্যান করে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন বোর্ড অব গভর্নরস গঠন করেছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ রবি, ১৩৯৪ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীকে ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য-সচিব হিসেবে রাখা হয়েছে। সেই সঙ্গে নতুন বোর্ড অব গভর্নরসে সরকার কর্তৃক মনোনীত ২ সংসদ সদস্য হলেন- ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরসে দেশের প্রখ্যাত মুসলিম পণ্ডিত ও ধর্মীয় তাত্ত্বিকবিদদের মধ্যে সরকার কর্তৃক মনোনীত ৫ জন গভর্নর রয়েছেন। তারা হলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী, বরিশালের চরমোনাইয়ের চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ঢাকার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ও মারকাযুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক মুফতি আজাহারুল ইসলাম এবং সম্মিলিত ইমাম খতিব পরিষদের ঢাকার মহাসচিব ও যাত্রাবাড়ীর বাইতুল মামুর জামে মসজিদের খতিব এবং নূরে মদীনা আল-আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি শরীফ উল্লাহ।
ইফার নতুন ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়ে সহকারী সচিব জেহাদুল বারীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পদাধিকারবলে নিযুক্ত গভর্নররা ছাড়া অন্যান্য গভর্নরদের মেয়াদ এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে ৩ বছর অতিক্রান্ত হলেও তার বা তাদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেয়া পর্যন্ত সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করে যাবেন।
এ ক্ষেত্রে সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়াও অন্যান্য গভর্নর বা গভর্নরদের পরিবর্তন কিংবা তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দূষিত বাতাসে শ্বাস নিতে কষ্ট, বিনা খরচে বিকল্প ব্যবস্থা চালু করল প্রশাসন
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কানাডায় অভিবাসন আইন পরিবর্তন, দুশ্চিন্তায় বহু অভিবাসনপ্রত্যাশী
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনুমোদিত নকশায় নির্মাণ করতে হবে সেপটিক ট্যাংক, অন্যথায় আইনি ব্যবস্থা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মসজিদ কমিটি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, ৭ বসতঘরে আগুন, ৪০ বাড়িতে হামলা-ভাঙচুর
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদেশে মাছ রপ্তানি করতে চায় সরকার: কৃষিমন্ত্রী
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সৌদি হামলায় ১৪ জন নিহত, এডেন বিমানবন্দরে পাল্টা হামলা হুতির
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬ জেলায় রাতেই ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অর্থ আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিচার বিভাগের ওপর সরকারের নিয়ন্ত্রণের অভিযোগ তুলে পাকিস্তানে বিচারপতির পদত্যাগ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষিখাতেও খেলাপী ঋণের চাপ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসুখের সঙ্গে আসে ঋণ, চিকিৎসায় নিঃস্ব পরিবার
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












