ইসরায়েলি বন্দীদের মুক্তি প্রমাণ করে ‘হামাস সমঝোতায় আগ্রহী’ : বিশ্লেষক
আরও দুইজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। এ নিয়ে মোট চারজন বন্দীকে শর্তহীন মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।
মধ্যপ্রাচ্যের এক বিশ্লেষক বলেছেন, হামাসের আরও দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির সমঝোতায় আলোচনার আগ্রহের ইঙ্গিত দেয়’। যদিও আলোচনার জন্য বর্তমান পরিবেশ উপযুক্ত নয়। কারণ, প্রতিনিয়ত ইহুদি বাহিনী গাজা উপত্যকায় বোমা বর্ষণ করছে।
সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের রাজনীতির অধ্যাপক স্টিফেন জুনেস আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্দীদের মুক্তি প্রদানকে ‘ভালো বিষয়’ হিসেবে স্বাগত জানিয়েছে। সে বলেছে, আমার ধারণা, হামাস ইসরায়েলিদের জানানোর জন্য এটিকে সদিচ্ছা হিসেবে ব্যবহার করছে যে, তারা আলোচনা করতে ইচ্ছুক। ইসরায়েল অবশ্যই হাজার হাজার (ফিলিস্তিনি) রাজনীতিককে বন্দী রেখেছে। তাদের একটি বড় অংশ অহিংস তবুও ইসরায়েল তাদের আটক রেখেছে।
স্টিফেন জুনেস বলেছে, এটা সম্ভব যে কিছু বন্দী বিনিময় হতে পারে এবং হামাস স্পষ্টত চেষ্টা করছে এই অঞ্চলে ইসরায়েলি স্থল আক্রমণ এড়াতে। তবে সে আরও বলেছে, বর্তমান ইসরায়েলি বোমাবর্ষণের কারণে আলোচনা কঠিন হতে পারে। তার মতে এখন ‘আলোচনার জন্য খুব কমই আদর্শ পরিবেশ।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।