ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতেই একাট্টা হয়েছে তিন মুসলিম পরাশক্তি?
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ রবি, ১৩৯৪ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
তবে চুক্তির অন্যতম পক্ষ তুরস্ক স্পষ্ট করেছে, ইরান বা অন্য কোনও দেশকে লক্ষ্য করে এই চুক্তি হয়নি। ভবিষ্যতের নিরাপত্তাসংক্রান্ত চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করতেই তাদের একজোট হওয়া। কিন্তু এই জোটের দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক গতিপথ ভিন্ন এক চিত্র উন্মোচন করে। ইরান নয়, বরং মক্কা চুক্তির উদ্দেশ্য আসলে ইসরায়েলের সম্প্রসারণবাদ ও একপাক্ষিক আগ্রাসন প্রতিরোধ।
মূলধারার বিশ্লেষকদের প্রধান যুক্তি হচ্ছে, ইরান-সমর্থিত মিলিশিয়া ও ড্রোন হুমকি মোকাবিলা করতেই রিয়াদ তুর্কি সামরিক প্রযুক্তি এবং পাকিস্তানি সৈন্য পেতে এই উদ্যোগ নিয়েছে। তবে মক্কা চুক্তিকে নিছক ইরান-বিরোধী জোট হিসেবে দেখাটা বড় ধরনের কূটনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করার শামিল।
কেননা অর্থনৈতিক পুনর্গঠন ও বহুমুখীকরণের মূল প্রকল্পগুলোকে সুরক্ষা দিতে রিয়াদ ইতোমধ্যে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কোন্নয়ন শুরু করেছে। এমনকি মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়ও যোগ দিয়েছে সৌদি প্রতিনিধিদল। এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে বেশ কয়েকবার সৌদি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপও হয়েছে। তাই সৌদি আরবকে এখন ঢালাওভাবে ইরান-বিরোধী বলা যায় না। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দুই দেশ এখন স্থিতিশীলতার পথে হাঁটতে চায়।
এ ছাড়া মক্কা চুক্তির অন্য দুই পক্ষ তথা আঙ্কারা বা ইসলামাবাদও ইরানকে অস্তিত্বের জন্য সরাসরি হুমকি বলে মনে করে না। উভয় দেশের সঙ্গেই তেহরানের বিস্তৃত সীমান্ত ও জ্বালানি সংক্রান্ত সম্পর্ক রয়েছে। ফলে ইরান-বিরোধী যেকোনও সামরিক অভিযানে তাদের অংশ নেয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এসব বিষয় বিবেচনায় নিলে প্রশ্ন আসে, তাহলে এত ঢাকঢোল পিটিয়ে গঠিত এই প্রতিরক্ষা জোটের উদ্দেশ্য আসলে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই ইসরায়েলের নাম সামনে চলে আসে। তুরস্কের সঙ্গে ইসরায়েলের বিরোধ এখন প্রকাশ্য। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক আদালত্যে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার।
এদিকে ইরানের পর পাকিস্তানকে ‘শায়েস্তা’ করার ইঙ্গিত ইসরায়েলি সরকারের প্রতিনিধি এবং দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের অনেককেই দিতে দেখা গেছে। একমাত্র মুসলিম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়ায় পাকিস্তানকে নিয়ে ইসরায়েলের মধ্যে অস্বস্তির বিষয়টি ‘ওপেন সিক্রেট’।
সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনও টানাপোড়েন নেই বলেই মনে হচ্ছিল। তবে সম্প্রতি সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শর্ত জুড়ে দেন, ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করলেই কেবল তিনি চুক্তিতে সই করবেন। এরপরই সৌদি আরব থেকে বার্তা আসে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী নয়। আর নেতানিয়াহু গংদের ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনাও সৌদি আরবের জন্য অস্বস্তির কারণ হতে পারে।
তাই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ইরান নয়, বরং দীর্ঘমেয়াদে ইসরায়েলকে সামাল দিতেই একাট্টা হয়েছে মুসলিম বিশ্বের তিন পরাশক্তি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিজ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্যাস–বিদ্যুৎ সংকট দ্রুত কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে চালক সেজে প্রবাসীদের ছিনতাই, গোয়েন্দাদের জালে ধরা আলামিন
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কুষ্টিয়ায় পদ্মার পানি বেড়ে কয়েকটি গ্রাম প্লাবিত
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজার রাস্তায় পড়ে থাকা দখলদারদের সামরিক যানগুলোই প্রমাণ করে যোদ্ধারা দখলদারদের কিভাবে নাস্তানাবুদ করেছেন।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের ৮৯% অগ্নিসংযোগের পেছনে ইসরাইলি দখলদাররা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০% পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহক, তিন মাসে বেড়েছে কয়েক গুণ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












