‘ইসরায়েলকে জাতিগত নির্মূলের সবুজ সঙ্কেত দিয়েছে বাইডেন’
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলকে জাতিগত নির্মূলের সবুজ সঙ্কেত দিয়েছেন
সামি আবু শাহাদেহ নামে ওই পার্লামেন্ট সদস্য মঙ্গলবার বলেছে, ‘তারা (ইসরাইল) ধ্বংসাত্মক ও প্রতিশোধমূলক মনোভাব নিয়ে চলে। তাদের এটা করার সব শক্তি রয়েছে এবং গত চার দিনে তা করে দেখিয়েছে।’
‘ইসরাইল শুধু হামাস নেতাদের হত্যা করছে না, হামাসের ওপর প্রতিশোধ নিচ্ছে না, তারা ২২ লাখ ফিলিস্তিনিকে সম্মিলিত শাস্তি দিচ্ছে। লক্ষ্য করে দেখুন, অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের প্রতি কী করা হচ্ছে। ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যন্তরে বসবাস করা ইসরাইলি ফিলিস্তিনিদের প্রতি! উগ্র ডান ফ্যাসিস্টদের কারণে আমাদের জীবন এখন মহাবিপদে,’ বলেন তিনি।
এবার গাজাবাসীকে সরে যেতে মাত্র ৩ ঘণ্টা সময় দিল ইসরায়েল:
এবার গাজাবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাত্র তিন ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল ইসরায়েল। গাজার স্থানীয় সময় রাত ১০টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত সময়ের মধ্যে গাজাবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। এরপর যেকোনো সময় অভিযান শুরু করতে পারে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলা:
আবারও সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো আগ্রাসনের শিকার হলো আলেপ্পো বিমানবন্দর। গতকাল রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, স্থানীও সময় ১১’টার দিকে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানায়, ভূমধ্যসাগরের দিক থেকে ছোঁড়া হয় গোলা। হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনা। বন্ধ রয়েছে বিমান চলাচল।
এর আগে, গত বৃহস্পতিবারও হামলার শিকার হয় আলেপ্পো বিমানবন্দরটি। একইদিন মিসাইল ছোঁড়া হয় দামেস্ক বিমানবন্দরেও। হামলার পেছনে ইসরায়েলকেই দায়ী করে সিরিয়া।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।