ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা বাড়ছে আম্রিকায়!
দখলদার ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণকারী আমেরিকান নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ এক জরিপে দেখা গেছে, বর্তমানে ৫৩ শতাংশ আমেরিকান ইসরাইলের প্রতি ‘অসন্তুষ্ট’ বা ‘নেতিবাচক’ দৃষ্টিভঙ্গি রাখে। এর আগে ২০২২ সালের মার্চে করা সর্বশেষ অনুরূপ জরিপে এই হার ছিল ৪২ শতাংশ।
পিউ রিপোর্টে বলা হয়েছে, গত তিন বছরে সব বয়সের ডেমোক্র্যাটদের মধ্যেই ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা বেড়েছে, তবে বয়স্ক ডেমোক্র্যাটদের মধ্যে এই প্রবণতা বেশি। তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ৯ পয়েন্ট বেড়েছে, সেখানে বয়স্কদের মধ্যে তা ২৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে, রিপাবলিকানদের মধ্যেও এই পরিবর্তন তরুণ প্রজন্মের মধ্যেই বেশি। ৫০ বছরের নিচের রিপাবলিকানদের মধ্যে বর্তমানে ৫০ শতাংশ নেতিবাচক এবং ৪৮ শতাংশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। অথচ ২০২২ সালে এই অনুপাত ছিল যথাক্রমে ৩৫ ও ৬৩ শতাংশ।
সন্ত্রাসী নেতানিয়াহুর প্রতি মার্কিনিদের আস্থার ক্ষেত্রেও নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ বলছে, বৈশ্বিক ইস্যুতে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সন্ত্রাসী নেতানিয়াহুর ওপর তাদের ‘সামান্য’ কিংবা ‘একেবারেই’ আস্থা নেই। মাত্র ৩২ শতাংশ তার প্রতি আস্থা প্রকাশ করেছে। যদিও এই হার গত বছরের কাছাকাছি, তবে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে নেতানিয়াহুর ওপর আস্থা না রাখার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে পিউ।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।