-ইসরাইলের নির্মূল করার চেষ্টা ব্যর্থ হবে : হামাস
গাজায় হামাসকে নির্মূল করার ইসরাইলের চেষ্টা ব্যর্থ হবে। বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা এ কথা জানিয়েছে।
ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদাও একটি অডিও রেকর্ডিংয়ে বলেন, গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধ করার ওপর আরো পণবন্দীর মুক্তি নির্ভর করে।
গাজায় নতুন করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো প্রচেষ্টা চলার মধ্যে হামাস জানিয়েছে, ইসরায়েল এ উপত্যকায় আগ্রাসন বন্ধ না করলে জিম্মি মুক্তির বিষয়ে কোনো আলোচনায় যাবে না তারা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি এ অবস্থানের কথা জানিয়েছে।
হামাসের প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের জাতীয় সিদ্ধান্ত হলো, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মিদের মুক্তি বা বন্দী বিনিময় চুক্তি নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না।
ইসরায়েলে ফিলিস্তিনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা:
আবারও নিজেদের সামরিক সক্ষমতা দেখাল ফিলিস্তিনের স্বাধীনতাকর্মীদের সংগঠন হামাস। দলটি এবার ব্যাপক আকারে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল জুমুয়াবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওয়ার মনিটর জানিয়েছে, গাজার যোদ্ধারা নিজেদের কাছে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার জানান দিয়েছে। বৃহস্পতিবার তারা তেলআবিবে ব্যাপক হামলা চালিয়েছে। হামাসকে নির্মূলের নামে ইসরায়েলের অভিযানের মধ্যে এমন হামলা চালিয়েছে তারা। এর মাধ্যমে নিজেদের কাছে এখনো ক্ষেপণাস্ত্র সক্ষমতা থাকার বিষয়টি সামনে এনেছে হামাস।
আইএসডব্লিউ ও সিটিপি তাদের সর্বশেষ তথ্যে জানিয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে বৃহস্পতিবার আরও ছয়টি হামলা চালিয়েছে। এ ছাড়া তারা দক্ষিণাঞ্চলে সুফা এলাকায় মর্টার শেলও নিক্ষেপ করেছে।
ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধকামীরা:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইরাকের প্রতিরোধকামী সংগঠনের যোদ্ধারা ইসরাইলের এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে। এইলাত শহর আরব অঞ্চলে উম্মুল রাশ রাশ নামে পরিচিত।
ইরাকের প্রতিরোধকামী সংগঠনটি গতকাল জুমুয়াবার এক বিবৃতিতে বলেছে, গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এইলাত শহরে হামলা চালিয়েছে।
দখলদার সন্ত্রাসী ইসরাইলী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেমন গাজার প্রতিরোধ যোদ্ধারা রুখে দাঁড়িয়েছেন, তেমনি ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংগঠন ইসরাইলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো মার্কিন বিভিন্ন ঘাঁটি এবং সেনা অবস্থানে হামলা চালিয়ে আসছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।