সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক:
ইলিম হাছিল করতে হবে একমাত্র মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিলের জন্য (১)
, ১২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা বাক্বারাহ শরীফ উনার ২৫৭নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
اَللهُ وَلِيُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُـخْرِجُهُمْ مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّوْرِ.
অর্থ: মহান আল্লাহ পাক তিনি মু’মিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার তথা গোমরাহী থেকে বের করে নূর তথা হিদায়েত উনার দিকে নিয়ে আসেন।
কিভাবে গোমরাহী থেকে হিদায়েতের পথ লাভ করা যাবে এ প্রসঙ্গে মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنِ حَضْرَتِ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ مَنْ تَعَلَّمَ كِتَابَ اللهِ ثُمَّ اتَّبَعَ مَا فِيْهِ هَدَاهُ اللهُ مِنَ الضَّلَالَةِ فِي الدُّنْيَا وَوَقَاهُ يَوْمَ الْقِيَامَةِ سُوْءَ الْحِسَابِ وَفِىْ رِوَايَةٍ قَالَ مَنِ اقْتَدى بِكِتَابِ اللهِ لَا يَضِلُّ فِى الدُّنْيَا وَ لَا يَشْقى فِى الْاخِرَةِ ثُمَّ تَلَا هذِهِ الْايَةَ فَمَنِ اتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَ لَا يَشْقى. (رواهُ رَزِيْنُ)
অর্থ: হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার কিতাব শিক্ষা করে এবং উনার মধ্যে যা কিছু বর্ণিত রয়েছে উনার অনুসরণ করে, মহান আল্লাহ পাক তিনি তাকে দুনিয়াতেই গোমরাহী থেকে হিদায়েত উনার পথে পরিচালিত করবেন এবং কিয়ামতের দিন কঠিন বা কষ্টকর হিসাব থেকে রক্ষা করবেন। অন্য বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার কিতাব উনার অনুসরণ করে সে দুনিয়াতে গোমরাহ হবে না এবং পরকালেও কষ্ট করবে না। তারপর পবিত্র আয়াত শরীফ তিলাওয়াত করলেন, যারা হিদায়েত উনার অনুসরণ করবে তারা গোমরাহ হবে না এবং কষ্টও করবে না। সুবহানাল্লাহ!
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা প্রমাণিত হচ্ছে, দুনিয়াতে গোমরাহী থেকে রক্ষা পাওয়ার জন্য এবং কিয়ামতের দিন কঠিন হিসাব থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহ পাক উনার কিতাব শিক্ষা করতে হবে এবং কিতাব উনার মধ্যে বর্ণিত বিষয়ের অনুসরণ করতে হবে।
বলার অপেক্ষা রাখে না, পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উভয়টিই সম্মানিত ওহী মুবারক উনার ইলম। তাই শুধুমাত্র পবিত্র কুরআন শরীফ উনার শিক্ষা অর্জন করলেই গোমরাহী থেকে রক্ষা পাওয়া যাবেনা বরং পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের উভয়ের ইলমই অর্জন করতে হবে। এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে,
عَنْ حَضْرَتْ مَالِكِ بْنِ اَنَسٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ مُرْسَلًا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكْتُ فِيْكُمْ اَمْرَيْنِ لَنْ تَضِلُّوْا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللهِ وَسُنَّةَ رَسُوْلِه. (رواه الموطا)
অর্থ: হযরত মালেক ইবনে আনাস রহমাতুল্লাহি আলাইহি উনার থেকে মুরসাল সূত্রে বর্ণিত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি তোমাদের কাছে দু’টি মুবারক আদেশ বা মুবারক বিধান রেখে যাচ্ছি। এই মুবারক আদেশ বা মুবারক বিধান দু’টি আকড়ে ধরে থাকলে কখনই গোমরাহ হবে না। ১. মহান আল্লাহ পাক উনার কিতাব মুবারক ২. পবিত্র সুন্নাহ শরীফ তথা পবিত্র হাদীছ শরীফ।
সঙ্গতকারণেই বলতে হয়, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দ্বীনী ইলম অর্জন করা পুরুষ-মহিলা প্রত্যেকের জন্যই ফরজ করেছেন।
(সংকলনে : মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসা।)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












