ইরানের পাশাপাশি গাজাতেও যুদ্ধবিরতি কার্যকর করার দাবি ইসরায়েলিদের
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৭ জুন, ২০২৫ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে টানা ১২ দিন যুদ্ধের পর গত মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। উভয় পক্ষ থেকে যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করা হয়েছে। দখলদার ইসরায়েলে এখন ইরানের পাশাপাশি গাজাতেও যুদ্ধবিরতি কার্যকর করার দাবি উঠেছে।
এই দাবি মূলত জানিয়েছে গাজায় আটক থাকা পণবন্দীদের পরিবারগুলো। দেড় বছরেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল।
গত মঙ্গলবার (২৪ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামের সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজাকে অন্তর্ভুক্ত করার জন্য যুদ্ধবিরতি চুক্তির সম্প্রসারণ করা উচিত। আমরা সব পণবন্দীদের ফিরিয়ে আনতে এবং গাজা যুদ্ধের অবসান ঘটাতে সরকারকে জরুরি ভিত্তিতে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি। যদি তারা ইরানের সাথে যুদ্ধবিরতি অর্জন করতে পারে, তাহলে তারা গাজায় যুদ্ধও শেষ করতে পারে। ’
ফোরামটি সতর্ক করে বলেছে, ‘ইরানের বিরুদ্ধে এত বড় অভিযানের পর যদি তা কাজে না লাগিয়ে আমরা পণবন্দীদের মুক্ত করতে না পারি, তবে সেটা হবে ভয়াবহ ব্যর্থতা। এখনই কাজ করার এক গুরুত্বপূর্ণ সুযোগ। ’
এদিকে দখলদার ইসরায়েলের মধ্য-বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান ইরানের ঘোষিত যুদ্ধবিরতি অনুসরণ করে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হতে সরকারকে আহ্বান জানিয়েছে।
গোলান এক্সে এক বার্তায় বলেছে, ‘এখনই সময় এসেছে গাজায় যুদ্ধ শেষ করার, সব পণবন্দীদের ফিরিয়ে আনা এবং ইসরায়েলকে দুর্বল, ও বিভক্ত করে তোলার হুমকি দেয় এমন অভ্যুত্থান চিরতরে বন্ধ করার। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)