ইরাকে কুর্দি এলাকায় তুরস্কের হামলা
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার বোমা হামলার প্রতিক্রিয়ায় বুধবার ইরাকের কুর্দি এলাকায় হামলা করেছে তুরস্ক। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের একটি শাখা আংকারায় হামলার দায় স্বীকার করেছিল।
তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। ২০১৬ সালের পর রোববারই প্রথম আঙ্কারায় বোমা হামলা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে হওয়া এই হামলায় দুজন নিরাপত্তা কর্মী আহত হন। পুলিশের গুলিতে হামলাকারীদের একজন নিহত হয়েছে। আরেকজন আত্মঘাতী হামলায় প্রাণ হারায়।
গত বুধবার ইরাকে হামলা শুরুর আগে তুরস্কের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আঙ্কারার হামলাকারীরা সিরিয়া থেকে এসেছিলেন। “এটি নিশ্চিত যে দুই হামলাকারী সিরিয়া থেকে এসেছিলেন এবং তারা সেখানে প্রশিক্ষণ পেয়েছেন,” বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। “এখন থেকে ইরাক ও সিরিয়ায় থাকা সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলোর অবকাঠামো আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য বৈধ টার্গেট,'' বলেও মন্তব্য করেন তিনি। ‘‘ঐসব এলাকা থেকে তৃতীয় পক্ষদের সরে যাওয়ার পরামর্শ দিচ্ছি আমি,” বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)