ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিরুদ্ধাচরণকারীরা লা’নতগ্রস্ত-৩
, ৩০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সামিন, ১৩৯১ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللهِ
অর্থ: “আমি আমার দুঃখ-দুর্দশা ও অস্থিরতা মহান আল্লাহ পাক উনার সমীপেই নিবেদন করছি।” (পবিত্র সূরা ইউসুফ শরীফ-৮৬), (দাউদ গযনবী-১২৭)
হযরত ইমাম শু’বা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “আমি ইমাম হাম্মাদ ইবনে সুলায়মান রহমতুল্লাহি আলাইহি যিনি সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার উস্তাদ ছিলেন। আমি উনাকে এ কথা বলতে শুনেছি যে, ইমাম আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদের সামনে অত্যন্ত আদব, ইহতিরাম, বিনীত, বিন¤্র এবং তাক্বওয়া-পরহেযগারিতার সাথে বসতেন। আমরা উনার নিকট সম্মানিত ইলিম মুবারকের খাবার সরবরাহ করতাম।”
হযরত ইমাম শু’বা রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন, আমি ইমাম হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি উনার এই কথার দরুন খুবই ভীত-সন্ত্রস্ত থাকতাম। মহান আল্লাহ পাক উনার কসম! ইমামুল মুসলিমীন ইমামুল মুহাদ্দিছীন ওয়াল ফুক্বাহা সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি ছিলেন সুগভীর ইলিম ও হিকমত এবং প্রখর ধীশক্তির অধিকারী। কিছু লোক অনর্থক উনার বিরোধিতা করছে, বেয়াদবী করছে। এ জন্য তাদেরকে অবশ্যই কঠিন শাস্তি ভোগ করতে হবে। (স্মারকগ্রন্থ-৫৬৫)
হযরত মুত্তালিব ইবনে যিয়াদ বলেন, আমাকে আমাদের ইমাম জা’ফর ইবনে হাসান বলেছেন, একবার আমি ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে স্বপ্নে দেখলাম। আমি উনাকে জিজ্ঞাসা করলাম, হে ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি!
مَا فَعَلَ اللهُ بِكَ
মহান আল্লাহ পাক তিনি আপনার সাথে কিরূপ ব্যবহার করছেন? জাওয়াবে তিনি বললেন, মহান আল্লাহ পাক তিনি দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি বললাম, সম্মানিত ইলিম ও হিকমতের বদৌলতে কি আপনাকে ক্ষমা করে দেয়া হয়েছে?
তিনি বললেন, ফতওয়া প্রদান করা মুফতী ছাহেবদের জন্য তো অনেক বড় দায়িত্বের ব্যাপার। আমি বললাম, তাহলে কিসের বদৌলতে? তিনি বললেন, মানুষের ঐসব অযাচিত ও অনৈতিক ছিদ্রান্বেষণের দরুন যা আমার বিরুদ্ধে তারা করেছে, অথচ মহান আল্লাহ পাক তিনি ভালো করেই জানেন যে, এসব কিছু আমার মধ্যে ছিল না। (স্মারকগ্রন্থ-৫৬৭)
প্রসিদ্ধ মুহাদ্দিছ ইমাম আবূ মুক্বাতিল হাফস ইবনে সালাম রহমতুল্লাহি আলাইহি বলেন-
فَكَانَ اَبُوْ حَنِيْفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اِمَامُ الدُّنْيَا فِىْ زَمَانِهٖ فِقْهًا وَعِلْمًا وَوَرِعًا قَالَ كَانَ اَبُوْ حَنِيْفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ مِحْنَةٌ يُعْرَفُ بِهٖ اَهْلُ الْبِدَعِ مِنَ الْجَمَاعَةِ وَلَقَدْ ضُرِبَ بِالسِّيَاطِ عَلَى الدُّخُوْلِ فِى الدُّنْيَا لَهُمْ فَاَبٰى.
অর্থ: “সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন ফিক্বাহ, ইলিম ও পরহেযগারিতায় সারা দুনিয়ার সকলের ইমাম।” সুবহানাল্লাহ! উনার পবিত্র সত্ত্বা মুবারক ছিল পরীক্ষার বস্তু। যার দ্বারা আহলে সুন্নত ওয়াল জামায়াত ও আহলে বিদয়াতিদের মধ্যে পার্থক্য সূচিত হয়। উনাকে বেত্রাঘাত করা হয়েছে যাতে তিনি দুনিয়াদারদের সাথে দুনিয়ায় দাখিল হয়ে যান। (তিনি বেত্রাঘাতকে বরণ করে নিয়েছেন) কিন্তু দুনিয়ার ভিতর প্রবেশ করাকে মেনে নেননি। সুবহানাল্লাহ!
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












