মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
সুন্নত মুবারক তা’লীম

ইমামাহ বা পাগড়ী পরিধানের মহাসম্মানিত সুন্নতী তারতীব

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, রাত ১:৪৮
ইমামাহ বা পাগড়ী পরিধানের মহাসম্মানিত সুন্নতী তারতীব

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন প্রত্যেকের জন্য প্রত্যেক আমলের ব্যপারে আদর্শ মুবারক। সর্বক্ষেত্রে উনাকেই অনুসরণ করতে হবে। মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ‎﴿٣١﴾‏
অর্থঃ- আয় আমার মহাসম্মানিত হাবীব ও মাহবূব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলুন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনার মুহাব্বত মুবারক চাও, তবে তোমরা আমাকে (আমার মহাসম্মানিত সুন্নত মুবারক সমূহকে) অনুসরণ কর, তবেই মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মুহব্বত করবেন এবং তোমাদের সকল গুনাহ-খতা ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল ও দয়ালু। (পবিত্র সূরা আল ইমরান শরীফ-৩১)
তাই পাগড়ী পরিধানের ক্ষেত্রেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুন্নত মুবারক সমূহকে অনুসরণ-অনুকরণ করে সে অনুযায়ী পাগড়ী পরিধান করতে হবে। নিম্নে পাগড়ী পরিধানের মহাসম্মানিত সুন্নতী তারতীব উল্লেখ করা হলো-
১. সকল নেক কাজ যেরূপ পবিত্র তাসমিয়া শরীফ পাঠ করে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক তদ্রুপ ইমামাহ বা পাগড়ী বাঁধার সময় ও পবিত্র তাসমিয়া শরীফ পাঠ করা মহাসম্মানিত সুন্নত মুবারক। যেমন এ প্রসঙ্গে কিতাবে উল্লেখ আছে- بسم الله الرحمن الرحيم বলে পাগড়ী পরিধান করা মহাসম্মানিত সুন্নত মুবারক। (সিফরুস সায়াদাত, যুরকানী শরীফ ৬ষ্ঠ জিলদ ২০৮ পৃষ্ঠা)
২. পাগড়ী সূতী কাপড়ের হওয়া মহাম্মানিত সুন্নত মুবারক। (শামাইলুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
৩. ওযূর সহিত ইমামাহ বা পাগড়ী বাঁধা মহাসম্মানিত সুন্নত মুবারক। (হুজ্জাতুত্ তাম্মাহ্ ফী লুবসিল ইমামাহ ৫৬ পৃষ্ঠা)
৪. পাগড়ী ডান দিক থেকে বাঁধা শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক। কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি প্রত্যেকটি কাজ ডান দিক থেকে শুরু করা পছন্দ মুবারক করতেন। (বুখারী শরীফ, ফতহুল বারী, উমদাতুল কারী)
৫. ইমামাহ বা পাগড়ী পরিধান করে দোয়া পাঠ করা মহাসম্মানিত সুন্নত মুবারক। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নতুন জামা ও পাগড়ী পরিধান করে দোয়া মুবারক পাঠ করতেন। (আবূ দাউদ শরীফ ২য় জিলদ; ২০২ পৃষ্ঠা, যুরকানী শরীফ ৬ষ্ঠ জিলদ; ২০৮ পৃষ্ঠা)
নতুন লিবাস ও পাগড়ী পরিধান করার সময়, নি¤েœাক্ত দোয়া পাঠ করতে হয়-
اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ اَنْتَ كَسَوْتَنِيْهِ اَسْاَلُكَ مِنْ خَيْرِهٖ وَخَيْرِ مَا صَنَعَ لَهٗ وَاَعُوْذُبِكَ مِنْ شَرِّهٖ وَشَرِّ مَا صَنَعَ لَهٗ.

অর্থ: “আয় মহান আল্লাহ পাক ! আপনার জন্য সকল প্রশংসা মুবারক। আপনিই এ লিবাস আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর মধ্যে নিহিত কল্যাণ ও এটি যেজন্য তৈরী করা হয়েছে, সেসব কল্যাণ আরজু করি। আমি এর অনিষ্টতা এবং এটি তৈরির অনিষ্টতা থেকে আপনার নিকট আশ্রয় কামনা করছি। ” (আবূ দাউদ ২য় জিলদ; ২০২পৃষ্ঠা, বযলুল মাজহুদ ৬ষ্ঠ জিলদ; ৩৯ পৃষ্ঠা, তিরমিযী শরীফ ১ম জিলদ; ২০৯পৃষ্ঠা, তুহ্ফাতুল আহ্ওয়াযী ৫ম জিলদ ৪৬০ পৃষ্ঠা, শামাইলুত্ তিরমিযী ৬পৃষ্ঠা ইত্যাদি)
৬. নতুন পাগড়ী পবিত্র জুমুয়ার দিন থেকে পরিধান করা মহাসম্মানিত সুন্নত মুবারক। (যাদুল্ মায়াদ)
হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তা'আলা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নতুন কাপড় পবিত্র জুমুয়ার দিন থেকে পরিধান করা শুরু করতেন। ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কেউ যদি নতুন পোশাক (কামীছ, ইমামাহ ইত্যাদি) পরিধান করতে চায় তবে সে যেন তা পবিত্র জুমুয়ার দিন থেকে পরিধান করে। (তুহফাতুল আহওযায়ী ৫ম জিলদ; ৪৬১ পৃষ্ঠা)
৭. ইমামাহ বা পাগড়ী দাঁড়িয়ে বাঁধা মহাসম্মানিত সুন্নত মুবারক। আর বসে পাগড়ী বাঁধা মহাসম্মানিত সুন্নত মুবারক ও আদবের খিলাফ। এ প্রসঙ্গে কিতাবে উল্লেখ আছে, মাদখালের মুছান্নিফ বলেন, তোমাদের জন্য সেলোয়ার বসে পরা এবং পাগড়ী দাঁড়িয়ে বাঁধা অপরিহার্য। (মিরকাত ৮ম জিলদ ২৫০ পৃষ্ঠা)
হাফিয বুরহানুদ্দীন নাজী রহমতুল্লাহি আলাইহি উনার “কালাইদুল ইকয়ান” নামক কিতাবে উল্লেখ করেন, বসে পাগড়ী বাঁধা এবং দাঁড়িয়ে সেলোয়ার পরিধান করা দারিদ্রতা ডেকে আনে এবং মেধা শক্তি দুর্বল করে দেয়। (যুরকানী শরীফ ৬ষ্ঠ জিলদ; ২৫৮ পৃষ্ঠা)
৮. ইমামাহ বা পাগড়ীর নিচে টুপি পরিধান করা মহাসম্মানিত সুন্নত মুবারক। আমরা মুসলমানগণ টুপিসহ পাগড়ী পরিধান করি। আর মুশরিকরা টুপি ছাড়া পাগড়ী পরিধান করে থাকে।
কিতাবে বর্ণিত আছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমাদের (মুসলমানদের) ও মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে টুপির ওপর পাগড়ী পরিধান। (অর্থাৎ আমরা মুসলমানগণ টুপিসহ পাগড়ী পরিধান করি আর মুশরিকরা টুপি ছাড়া পাগড়ী পরিধান করে। (আবূ দাউদ শরীফ ২য় জিলদ ২০৯ পৃষ্ঠা)
৯. পাগড়ী মজবুত করে বাঁধা মহাসম্মানিত সুন্নত মুবারক। যাতে সহজে খুলে না যায়।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ওযূ করতে দেখেছি যখন উনার মহাসম্মানিত নূরুল হুদা মুবারক (মহাসম্মানিত মহাপবিত্র মাথা মুবারক) উনার মধ্যে কাতারের মহাসম্মানিত পাগড়ী মুবারক বাঁধা ছিলো। অতঃপর তিনি উনার মহাসম্মানিত নূরুল মাগফিরাত (মহাসম্মানিত হাত মুবারক) মহাসম্মানিত পাগড়ী মুবারক উনার নীচ দিয়ে প্রবেশ করিয়ে মহাসম্মানিত নূরুল হুদা মুবারক (মহাসম্মানিত মহাপবিত্র মাথা মুবারক) উনার সম্মুখভাগ মাসেহ করলেন। কিন্তু এতে মহাসম্মানিত পাগড়ী মুবারক ভেঙ্গে যায় নি। (আবূ দাউদ শরীফ ১ম জিলদ; ২২ পৃষ্ঠা, পবিত্র হাদীছ শরীফ নং: ১৪৭, ইবনে মাজাহ শরীফ)
-আহমদ হুসাইন


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ১ দিন আগে কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১ দিন আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৫ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৫ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৬ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ১০ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৯ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬