ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের দিন সূর্য শোক প্রকাশ করেছিল!
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেই বেমেছাল নূরুল মুহব্বত মুবারক (অশ্রু মুবারক) প্রকাশ করেছেন, এর মাধ্যম দিয়েই স্পষ্ট হয়ে যায় যে, ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক কত বেমেছাল। যেটা সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসীর বোধগম্যের বাহিরে। সুবহানাল্লাহ!
তাই সমস্ত কায়িনাতবাসীর জন্য ফরযের উপর ফরয হচ্ছে ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনাকে মুহব্বত করা, উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক আলোচনা করা।
মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের খাদিম হচ্ছে সমস্ত কায়িনাতবাসী। উনাদের গোলামী করার জন্য সমস্ত কায়িনাত বেক্বারার-পেরেশান। সমস্ত কায়িনাত উনাদের মুহব্বত মুবারকে গরক্ব। তারা দায়িমীভাবে উনাদের সম্মানিত ছানা-ছিফত মুবারক করে থাকে, উনাদের তা’যীম-তাকরীম মুবারক করে থাকে। সুবহানাল্লাহ! আর উনাদের সম্মানিত জুদায়ী মুবারক উনার কারণে শোক প্রকাশ করে থাকে। সেটাই দেখা গিয়েছে যে, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশের দিন জিন-ইনসান তো অবশ্যই এমনকি সারা কায়িনাত শোক প্রকাশ করেছিলো। এমনকি সূর্যও শোক প্রকাশ করেছিলো। এই সম্পর্কে মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ حَضْرَتْ اَلْـمُغِيْرَةِ بْنِ شُعْبَةَ رَضِىَ الله تَعَالـٰى عَنْهُ قَالَ اِنْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَوْتِ حَضْرَتْ اِبْرَاهِيْمَ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ النَّاسُ لِـمَوْتِ حَضْرَتْ اِبْرَاهِيْمَ عَلَيْهِ السَّلَامُ.
অর্থ: “হযরত মুগীরা বিন শু’বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের দিন সূর্যগ্রহণ হয়েছিলো তথা সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়েছিলো। অর্থাৎ সূর্যও শোক প্রকাশ করেছিলো। তার বহিঃপ্রকাশ হলো সূর্যের মাধ্যম দিয়ে। তখন লোকজন বলাবলি করতে লাগলেন, ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের কারণে সূর্যগ্রহণ হয়েছে, সূর্য শোকাহত হয়েছে।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুবুলুল হুদা ওয়ার রশাদ শরীফ)
মূলত, এটা একটি কুদরতী বিষয়। যদিও স্বাভাবিকভাবে চন্দ্রের ২৬-২৭ তারিখে সূর্যগ্রহণ হয়। কিন্তু ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার সম্মানার্থে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশের দিন মহাসম্মানিত ও মহাপবিত্র ১০ই সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ) সূর্যগ্রহণ হয়েছিলো তথা সূর্য শোক প্রকাশ করেছিলো। সুবহানাল্লাহ! এই বিষয়টি সমস্ত ইমাম মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহি উনারা এক বাক্যে মেনে নিয়েছেন। কেউ কেউ এই মতের মুখালিফদের বিরুদ্ধে শক্ত জবাবও দিয়েছেন। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিস মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত কারামত ও কামালত মুবারক
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (১ম পর্ব)
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












