ইতিহাসের পাতায় মিল্লাতে মুজাহিদে আ’যম হযরত সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি (৩)
(দ্বিতীয় পর্বের পর)
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার বয়স মুবারক যখন ১২ বছর তখন উনার সম্মানিত পিতা বিছাল শরীফ গ্রহণ করেন। উনার বিছাল শরীফ গ্রহণের পর তিনি রায়বেরেলী শহর থেকে লাখনৌর দিকে যাত্রা করেন। সে সময় লখনৌর শাসক ছিলো নওয়াব সাদাত আলী খান। যে নবাব সুজাউদ্দৌলার উত্তরাধিকারী। নওয়াব ছিলো একজন উচ্চ মনোবল ও সাংগঠনিক প্রতিভাসম্পন্ন শাসক। কিন্তু এরপরও সেখানে বেকারত্ব ও অস্থিরতা প্রভাব বিস্তার করেছিলো।
লখনৌ পৌঁছে যাওয়ার পর উনার সাত জন বন্ধু সবাই বিভিন্ন কাজে ছড়িয়ে পড়লেন। শুধুমাত্র সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি তিনি ব্যতিত। কারণ উনি লখনৌ এসেছেন শুনে সেখানকার একজন আমীর উনাকে অত্যন্ত সম্মানের সাথে তার বাড়িতে নিয়ে গেলেন। সেই আমীর হযরত সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি উনার পরিবারকে অনেক সম্মান ও শ্রদ্ধা করতেন। সুবহানাল্লাহ! সেই আমির প্রতিদিন উনার জন্য খাবার পাঠাতেন। কিন্তু হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি সেই অধিকাংশ খাবারই উনার অন্যান্য বন্ধুদেরকে দিয়ে দিতেন।
এভাবে চারমাস কেটে যাওয়ার পর হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত শাহ আব্দুল আযীয রহমাতুল্লাহি আলাইহি উনার ছোহবত মুবারকে যাওয়ার জন্য উনার বন্ধুদের উদ্বুদ্ধ করতে থাকেন। তবে পরবর্তীতে উনার বন্ধুরা না গেলেও উনি একাই দিল্লীর উদ্দেশ্যে রওনা দেন। অত্যন্ত কঠিন এক ছফর শেষে তিনি দিল্লীতে এসে উপস্থিত হন এবং হযরত শাহ আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার ছোহবত মুবারকে উপস্থিত হন। সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার সাথে বাল্যকাল থেকেই হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের রূহানী সম্পর্ক মুবারক ছিলো। সুবহানাল্লাহ! তাই উনাকে দেখামাত্রই হযরত শাহ আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত খুশি হলেন এবং উনার সাথে মুসাফাহা করলেন। এরপর উনাকে হযরত শাহ আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত ভাই হযরত শাহ আব্দুর কাদির রহমতুল্লাহি আলাইহি উনার সাথে অবস্থান মুবারক করানোর ব্যবস্থা করা হলো। তিনি কিছুকাল সেখানেই অবস্থান মুবারক করেন। সুবহানাল্লাহ!
হযরত শাহ আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শাহ আব্দুল কাদির রহমতুল্লাহি আলাইহি উনাদের ছোহবত মুবারকে থেকে তিনি এরূপ আধ্মাত্মিক উন্নতি লাভ করেন যা বড় বড় ইমাম-মাশায়েখ উনাদের অত্যন্ত কঠিন রিয়াজত মাশাক্কাত করে হাছিল হয়। সুবহানাল্লাহ! তবে তিনি তো নসবগতভাবেই সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত। কারণ তিনিতো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারই সম্মানিত আওলাদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! হযরত শাহ আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শাহ আব্দুল কাদির রহমতুল্লাহি আলাইহি উনার ছোহবত মুবারকে বেশ কিছুদিন অবস্থান মুবারকের পর হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত শাহ আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার থেকে খিলাফত মুবারক পেলেন এবং এরপর তিনি আপন জন্মভূমি রায়বেরেলীতে ফিরে এলেন। দুই বছর রায়বেরেলীতে অবস্থান মুবারকের পর তিনি সম্মানিত শাদী মুবারক করলেন। সুবহানাল্লাহ!
হিজরী ১২২৬ সনে তিনি দ্বিতীয়বার দিল্লী ছফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। দিল্লীতে পৌঁছে কয়েকদিন অবস্থানের পর হযরত শাহ আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার পরামর্শক্রমে নওয়াব আমীর খান (যিনি রাজপুতানা এবং মালব প্রদেশে সৈন্যবাহিনী পরিচালনায় ও যুদ্ধ-বিগ্রহে ব্যাপৃত ছিলেন) উনার সৈন্যদলে যোগদান করেন। যুদ্ধ-বিগ্রহের বাস্তব অভিজ্ঞতা লাভ, অর্জিত অভিজ্ঞতাকে উদ্দেশ্য ও অর্থপূর্ণ চেষ্টা পূরণে নিয়োগ এবং অগ্রসরমান ইংরেজ বেনিয়াদের মোকাবিলার পথে কাজে লাগাবার জন্য তিনি উনার ছোহবতে থাকেন। নওয়াব আমীর খান রোহিলাখন্ডের একজন শক্তিশালী আফগান বংশোদ্ভূত আমীর ছিলেন। তিনি উনার চারপার্শ্বে দৃঢ়চেতা, অভিযান উন্মুখ এবং বিশ্বস্ত সাথীদের উল্লেখযোগ্য একটি সংখ্যার সমাবেশ ঘটাতে পেরেছিলেন এবং এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থায় পৌঁছে ছিলেন যে, বিভিন্ন দেশীয় শাসকরাও উনার সাহায্য ও সমর্থনের মুখাপেক্ষী হতে হতো। ইংরেজরাও উনাকে সমীহ করে চলতো। (অসমাপ্ত)
-মুহম্মদ শাহ জালাল।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার…
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭)
ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২)
উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা…
আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব)
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল…
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)
নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা…
ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩)
এসব কীটনাশক নিয়ে সরকারের একজন সাবেক সচিব একটা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলো। তিনি বলেছেন, বাংলাদেশে আমদানীকৃ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।