ইউরোপের জন্মহারে রেকর্ড পতন, ঝুঁকি বাড়াচ্ছে শ্রম ঘাটতির
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আশির, ১৩৯২ শামসী সন , ১৩ মার্চ, ২০২৫ খ্রি:, ২৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সরকারি তথ্য অনুযায়ী, ইউরোপে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৫.৪ শতাংশ কমে ২০২৩ সালে ৩.৬৭ মিলিয়নে দাঁড়িয়েছে। যা কয়েক দশকের মধ্যে সর্ববৃহৎ হ্রাস। এই তথ্য ইইউ ব্লকের জনসংখ্যাগত সমস্যাগুলিকে আরও স্পষ্ট করে তুলেছে। ইইউর ২৭টি দেশে প্রজনন হার নারী প্রতি ১.৩৮, যা ২০২২ সালে ছিল ১.৪৬। স্থিতিশীল জনসংখ্যার নিরিখে এই ‘প্রতিস্থাপন স্তর’ ২.১ এর অনেক নিচে।
ইইউ-ব্যাপী সামগ্রিক তথ্য সংগ্রহ করে ইউরোস্ট্যাট এই জন্ম হ্রাস সম্পর্কে বলেছে, ১৯৬১ সালের পর থেকে এটিই সবচেয়ে বড় বার্ষিক পতন।
ইইউ পরিসংখ্যান সংস্থার মতে, ১৯৬০-এর দশকের মাঝামাঝি থেকে ইউরোপে জন্মহার ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে, গত ২০ বছরে খুব কম সময়েই জন্মহার বৃদ্ধির ঘটনা ঘটেছে। ফলস্বরূপ, ইউরোপের জনসংখ্যায় বয়স্কদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কিছু দেশ শ্রমিক সংকটের সম্মুখীন হচ্ছে।
ইউরোস্ট্যাট অনুসারে, ১৯৬৪ সালে ৬৮ লক্ষ শিশুর জন্ম হয়েছিল, যা ২০২৩ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০২৩ সালে বুলগেরিয়া ইইউতে সর্বোচ্চ ১.৮১ শিশুর জন্মের হার রিপোর্ট করেছে, তার পরেই রয়েছে ফ্রান্স ১.৬৬ এবং হাঙ্গেরি ১.৫৫। সূত্র: সায়েন্স এলার্ট।
...........................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় ভারী বৃষ্টিতে পানিবদ্ধতায় হাজারো তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বোমাতঙ্কেই ভারতের ক্ষতি ৬০০ কোটি রুপি!
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












