শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
আযাব গযব

ইউরোপের অর্থনীতি নিয়ে শঙ্কা কাটেনি

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, রাত ৩:৩৮
ইউরোপের অর্থনীতি নিয়ে শঙ্কা কাটেনি

আল ইহসান ডেস্ক:
বিশ্বব্যাপী মূল্যস্ফীতি কমতে শুরু করলেও এখনো তা রয়ে গেছে বিপজ্জনক মাত্রায়। কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর মুদ্রানীতির কিছুটা সুফল মিললেও চাপ বাড়ছে বিনিয়োগসহ সার্বিক অর্থনীতিতে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞরা বলছে, আবারো যেকোনো সময় জোরালো হয়ে উঠতে পারে বৈশ্বিক অর্থনীতির দুর্বিপাক। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে ইউরোপের দেশগুলো নিয়ে আশঙ্কা সবচেয়ে বেশি।
যুদ্ধের অভিঘাতে ইউরোজোনে মূল্যস্ফীতি আবারো যেকোনো সময় মারাত্মক আকার ধারণ করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
জ্বালানিসহ অন্যান্য পণ্যের বাজারে অস্থিতিশীলতা মহাদেশটিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে শঙ্কা তৈরি করেই চলেছে বলে সংস্থাটির সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে।
চলতি সপ্তাহে ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে আইএমএফের ইউরোপীয় বিভাগের পরিচালক আলফ্রেড কামের বলে, ‘‌মূল্যস্ফীতি বিস্ময়করভাবে বাড়তে পারে। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ এরই মধ্যে জ্বালানির মূল্যে প্রভাব ফেলেছে, যা ইউরোপে মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে।’
আইএমএফের নতুন আঞ্চলিক অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সে। অর্থনীতিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং যুদ্ধের প্রভাব সম্পর্কে জানতে চাইলে সে বলে, ‘‌যুদ্ধের প্রাথমিক প্রভাবে তেলের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। আমরা দেখছি যে প্রাকৃতিক গ্যাসের মূল্য ১০ শতাংশ বেড়েছে। সংঘাত চলছে সীমিত পরিসরে। ফলে প্রভাবটাও বড় পরিসরে দেখা যায়নি। এটা নির্ভর করছে যুদ্ধের স্থায়িত্বকাল ও ব্যাপকতার ওপর।’
সম্প্রতি প্রকাশিত এসঅ্যান্ডপি গ্লোবালের একটি প্রতিবেদন অনুসারে, চাহিদার অবনতি হওয়ায় ইউরোজোনের অর্থনীতি অক্টোবরে প্রায় তিন বছরের মধ্যে দ্রুত গতিতে সংকুচিত হয়েছে। পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স গত মাসে ৪৬ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। অক্টোবর পঞ্চম মাস, যেখানে সূচকটি ধারাবাহিকভাবে সংকুচিত হয়েছে। এছাড়া অর্থনীতির একটা নেতিবাচক দিক হচ্ছে কর্মসংস্থানের স্থবিরতা। ৩২ মাস ধরে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না।
অক্টোবরে তীব্র মন্দা ছিল। পরিষেবা প্রদানকারীদের সেবার মান আরো খারাপ হয়েছে। সেপ্টেম্বরের চেয়ে কারখানার উৎপাদন হ্রাস পেয়েছে। সর্বশেষ সমীক্ষার তথ্য ধারাবাহিকভাবে তৃতীয় মাসের জন্য সতর্ক সংকেত বহাল রেখেছে।
এসঅ্যান্ডপি গ্লোবালের ওই সমীক্ষায় আরো উঠে আসে, গোটা ইউরোপে উৎপাদন হ্রাস পাচ্ছে। আয়ারল্যান্ডে ১১ মাসের মধ্যে প্রথম উৎপাদন হ্রাস পেয়েছে।
গযব-আক্রান্ত হওয়ার সময় বাদ দিলে নতুন ব্যবসায় সাম্প্রতিক পতন ২০১২ সালের সেপ্টেম্বরের পর থেকে সবচেয়ে বেশি ছিল। সে সময় ইউরোপ ঋণ সংকটে পড়েছিল।
আইএমএফের প্রতিবেদন অনুসারে, ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধারে আয় এবং মজুরি বৃদ্ধি করা প্রয়োজন। তবে প্রবীণ জনসংখ্যার চাপ সামগ্রিক অর্থনৈতিক কর্মক্ষমতাকে সংকুচিত করে রাখছে। একে নীতিনির্ধারকরা নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছে। চুক্তিভিত্তিক মজুরি স্থায়ী শ্রমবাজারের ওপর চাপ তৈরি করছে, যা মূল্যস্ফীতিকে বাড়িয়ে তুলেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ১ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ১ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ১ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ১ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ১ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা ১ দিন আগে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ২ দিন আগে ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ৩ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৩ দিন আগে সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ … ৩ দিন আগে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।… ৩ দিন আগে