ইউনূস দেশটাকে পুরোপুরি শেষ করে, ধ্বংস করে দিয়ে গেছে -শওকত আজিজ
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ রবি, ১৩৯৪ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ইউনূসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শওকত আজিজ রাসেল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক একটি চুক্তি নিয়েও কঠোর সমালোচনা করেছেন তিনি।
সম্প্রতি দেশের সমসাময়িক অর্থনীতি ও রাজনীতি নিয়ে আলোচনার সময় এসব মন্তব্য করেন শওকত আজিজ রাসেল। একপর্যায়ে ইউনূস সম্পর্কে তিনি বলেন, তার সময়ে দেশ ‘পুরোপুরি শেষ ও ধ্বংস’ হয়ে গেছে।
ইউনূসের কর মওকুফের সুবিধা নিয়েও প্রশ্ন তোলেন এই ব্যবসায়ী। তার দাবি, চ্যারিটি বা দাতব্য প্রতিষ্ঠানের আড়ালে ইউনূস দেশের অর্থনীতিকে পঙ্গু করেছেন। শওকত আজিজ রাসেলের বক্তব্য, আগে রাষ্ট্রের প্রাপ্য কর পরিশোধ করা উচিত, এরপর উদ্বৃত্ত অর্থ দিয়ে চ্যারিটি বা মসজিদ নির্মাণের মতো কাজে ব্যয় করা যেতে পারে।
তার অভিযোগ, ইউনূস নিজের প্রতিষ্ঠানগুলোকে ‘নন-প্রফিট’ হিসেবে দেখিয়ে কর ফাঁকি দিয়েছে এবং আইনি কৌশল ব্যবহার করে তা থেকে পার পেয়ে গেছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ইউনূস যে প্রক্রিয়ায় কর সুবিধা পেয়েছে, একই সুযোগ সাধারণ ব্যবসায়ীদের দেওয়া হলে তারাও নিজেদের কারখানাকে নন-প্রফিট ঘোষণা করে কর অব্যাহতি নিতে পারতো। কিন্তু সাধারণ ব্যবসায়ীদের ক্ষেত্রে এমন সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি চুক্তি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শওকত আজিজ রাসেল। তার অভিযোগ, দেশের নাগরিক ও ব্যবসায়ীদের অন্ধকারে রেখে দ্রুততার সঙ্গে এমন একটি ‘অসম’ চুক্তি করা হয়েছে, যা স্বাধীন দেশের জন্য হুমকিস্বরূপ। বিদায় নেয়ার আগে অফিস খুলে তড়িঘড়ি করে চুক্তিটি করা হয়েছে- এমন দাবি করে তিনি এর পেছনে ‘অসৎ উদ্দেশ্য’ থাকার কথাও বলেন। তার ভাষ্য, চুক্তির কারণে বাংলাদেশ ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা হারাতে পারে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, বিদেশিদের অনুমতি ছাড়া বাংলাদেশ কোথা থেকে তেল বা ক্যাবল কিনবে, সে সিদ্ধান্তও নেওয়া সম্ভব হবে না- এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তার মতে, এটি ‘দাসত্বের চুক্তি’ এবং এর মাধ্যমে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে।
সবশেষে শওকত আজিজ রাসেল বলেন, রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করার পরও সে জাতির সঙ্গে ‘বেইমানি’ করেছে। বিদেশিদের সন্তুষ্ট করতে করা হয়েছে- এমন দাবি করে তিনি বলেন, ওই চুক্তির মাধ্যমে দেশকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)