ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও অর্ধশত মামলা
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রম আইন সংক্রান্ত আরও অন্তত ৫০টি মামলা আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এর মধ্যে হাইকোর্ট ও আপিল বিভাগে করসংক্রান্ত ৩১টি এবং শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে ১৯টি মামলা প্রক্রিয়াধীন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট আদালত সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর ইউনূসের প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা এসব কর সংক্রান্ত মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি কয়েক শত কোটি টাকা। তৎকালীন শাসনামলের মামলা বর্তমান বিএনপি সরকারের মেয়াদের শুরুতে নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে আইনি ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ইউনূসের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, তার মক্কেল অন্যায়ভাবে ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার হচ্ছে। বর্তমান সরকারের আইনি অবস্থানের সমালোচনা করে তিনি দাবি করেন, বিচারিক প্রক্রিয়ার ক্ষেত্রে বর্তমান প্রশাসনও পূর্ববর্তী সরকারের ধারা অনুসরণ করছে।
অন্যদিকে, ইউনূসের আইনজীবীর অভিযোগ খ-ন করে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং আদালতের আইনি রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। উচ্চ আদালত যে রায় ও পর্যবেক্ষণ দেবেন, রাষ্ট্রপক্ষ সেটিই কার্যকর করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)