ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার হামলা অব্যাহত
আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৩০ মে) সকালে এ হামলা চালায় রুশ বাহিনী। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো কিয়েভে হামলা চালালো মস্কো।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকোর বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার আসন্ন হামলার আগেই শহরজুড়ে সাইরেন বাজানো হয়। হামলার পর কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অধিকাংশ রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
মে মাসজুড়েই মস্কো কিয়েভে বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে। এসব হামলার অধিকাংশতেই ব্যবহার করা হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। মঙ্গলবারের হামলা মে মাসের ১৭তম হামলা। রুশ বাহিনী সাধারণত কিয়েভে রাতের বেলা হামলা চালিয়ে থাকে। তবে সোমবার (২৯ মে) রুশ সেনারা কিয়েভে দিনের বেলায়ই হামলা চালিয়েছিল।
মস্কোতে ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবন:
রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গুরুতর কোনও আহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বড় ধরনের বিমান ও ড্রোন হামলার মধ্যে মস্কোতে এই হামলার ঘটনা ঘটল।
মঙ্গলবার (৩০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মস্কোতে একটি ড্রোন হামলায় বেশ কয়েকটি ভবনের সামান্য ক্ষতি হয়েছে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানী শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, হামলায় কেউ গুরুতর আহত হয়নি। জরুরি পরিষেবা ‘ঘটনাস্থলে’ রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।