ইউক্রেনের বাখমুত দখলের দ্বারপ্রান্তে রুশ বাহিনী
, ১১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ইউক্রেনের ডনবাস প্রদেশের বাখমুত শহর নিয়ন্ত্রণে নেওয়ার দ্বারপ্রান্তে আছে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ। বর্তমানে শহরটির ভেতর ঢুকে পড়েছে কিছু সেনা। এছাড়া শহরটি চারদিক দিয়ে ঘিরেও ফেলা হয়েছে। দীর্ঘ ৮ মাস ধরে বাখমুত দখলে অব্যাহত চেষ্টা করে যাচ্ছিল তারা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জুমুয়াবার (৩ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, বাখমুতে থাকা ইউক্রেনীয় ড্রোন ইউনিটকে ইতোমধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাখমুতের পাশের শহর চাসিভ ইয়ারের একটি গুরুত্বপূর্ণ ব্রিজও উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। যেটি বাখমুত-চাসিভ ইয়ারের মধ্যে রসদ সরবরাহের প্রধান পথ ছিল। শুধু তাই নয়, এ ব্রিজ উড়িয়ে দেওয়ার কারণে বাখমুতে থাকা বেসামরিক মানুষ ও যুদ্ধাস্ত্র নিয়েও সহজে বের হতে পারবে না ইউক্রেনীয় বাহিনী। এখন তাদের ব্যবহার করতে হবে কর্দমাক্ত মাঠ।
বাখমুতে মোতায়েনকৃত ইউক্রেনের বিশেষ বাহিনীর এক সেনা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ব্রিজটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী। এতে ব্রিজের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অপরদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ প্রধান ইয়েভগিনি প্রিগোজিন বলেছে, বাখমুত এখন ‘কার্যত ঘিরে ফেলা হয়েছে।’ সে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছে, সে যেন নিজ সেনাদের প্রত্যাহারের নির্দেশ দেয়। কারণ বর্তমানে ইউক্রেনীয় সেনাদের বাখমুত ছাড়ার জন্য মাত্র একটি পথই খোলা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)