আ’লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছে -লাহিড়ী
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আশির, ১৩৯২ শামসী সন , ১৩ মার্চ, ২০২৫ খ্রি:, ২৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক অনলাইন পোস্টের মাধ্যমে জানিয়েছেন,সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছে, আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক অনলাইন পোস্টের মাধ্যমে সায়ের একথা জানান।
সায়ের তার পোস্টে আরো উল্লেখ করেন, সে দাবি করেছে, ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন।
লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে ভুল তথ্য প্রদান করার কথা না উল্লেখ করে সায়ের আরো জানান, তাহলে কি এ কারণেই ভারত সরকার বাংলাদেশীদের সেদেশের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে? কারণ ৪৫ হাজার তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। ভারত সরকার কি তাদের সুরক্ষা দিতে চাইছে নাকি বাংলাদেশীরা সেদেশে গিয়ে পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের দেখে, যেন বাংলাদেশে জানাতে না পারে?
নাকি বিজেপি সরকার, তৃণমূল কংগ্রেসের দূর্গখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে, ইচ্ছাকৃতভাবে রাজ্যটির অর্থনীতি দুর্বল করছে? এটা নিশ্চিতভাবেই বলার অপেক্ষা রাখেনা যে, প্রতিবছর ভারত সফরকারী ১৮-২০ লক্ষ বাংলাদেশীদের সিংহভাগের গন্তব্যই থাকে কলকাতা। এবং এই রাজ্যের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাহলে কি রাজ্যের অর্থনীতি দূর্বল করে, ২০২৬ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন টার্গেট রেখে মমতাকে কোনঠাসা করতে চাইছে বিজেপি?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)