আয়কর আইনের ২১ ধারায় সংশোধন: বিদেশে সম্পদ গড়ে পার পাওয়া যাবে না
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৩ জুন, ২০২৫ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে বিদ্যমান আয়কর আইনে কোনো নিবাসী বাংলাদেশী করদাতার বিদেশে সম্পদ থাকলে তা আয়কর নথিতে প্রদর্শন বাধ্যতামূলক করা হয় ২০২২ সালের জুলাইয়ে। বিধানটিতে এ ধরনের সম্পদের তথ্য পাওয়া গেলে তা নিয়ে দেশে-বিদেশে অনুসন্ধান পরিচালনা ও সমপরিমাণ অর্থ জরিমানা করার কথা বলা হয়েছে। কিন্তু বিদেশে গড়া সম্পদ আয়কর রিটার্নে প্রদর্শন না করেও ‘নিবাসী’ শব্দের মারপ্যাঁচে পার পেয়ে যাচ্ছিলেন বাংলাদেশীরা। এমনকি তাদের অনেকেই বাংলাদেশের নাগরিকত্বও ছেড়েছেন। বিদেশে সম্পদ অর্জন করলেও তাদের আয়কর আইনের ২১ ধারার আওতায় আনা যাচ্ছিল না। এজন্য ২ জুন অর্থ অধ্যাদেশে আয়কর আইনের ২১ ধারার সংশোধন আনা হয়।
এনবিআর দাবি করছে, এখন থেকে নিবাসী ও অনিবাসী যে কেউ ২১ ধারায় আইনের আওতায় আসবেন। ধারাটি সংশোধনের মাধ্যমে এস আলম গ্রুপ ও সামিটসহ এ ধরনের করদাতাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। আগের আইন অনুযায়ী শুধু বাংলাদেশীদের ওপর ২১ ধারার জরিমানা আরোপ করা যেত। কেউ নাগরিকত্ব ত্যাগ করলে বা কোনো বাংলাদেশী বিদেশে নাগরিকত্ব গ্রহণ করলে তার বিরুদ্ধে এ ধারা প্রয়োগ করা যেত না বা করলেও তা অবৈধ হতো।
সংশ্লিষ্টরা বলছেন, বিধানটির কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে তা অর্থ পাচার ও বিদেশে অবৈধভাবে সম্পদ গড়ে তোলা ঠেকানোর ক্ষেত্রে কার্যকর হাতিয়ার হয়ে ওঠার সুযোগ রয়েছে। যদিও এনবিআরের পক্ষে গত তিন বছরে আইনের বিধানটির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)