আহরণ বাড়লেও দাম বেশি কেন?
শেষ মুহূর্তে ইলিশের দাম বেশি হলেও ছিলো ক্রেতাদের লাইন
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৩ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দিবাগত রাত ১২টার পর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ খবরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় জমেছে। শেষ মুহূর্তে বিক্রিও হচ্ছে রেকর্ড দামে। ১ কেজি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
শহরের বাসিন্দা জামাল বলেন, গত এক সপ্তাহ আগেও ইলিশের দাম কিছুটা কম ছিল। ইলিশ ধরা বন্ধ হবে এ কারণে ছোট-বড় প্রতি কেজিতে দাম বেড়েছে ৫০০ থেকে ৭০০ টাকা। কেনার ইচ্ছা থাকলেও দাম বেশি হওয়ায় আর কেনা হবে না।
হাজীগঞ্জ উপজেলা থেকে ইলিশ কিনতে এসেছেন ইশতিয়াক। তিনি বলেন, বরফ দেওয়া ইলিশের দামও রেকর্ড ছাড়িয়েছে। এক কেজি ওজনের ইলিশের খুচরা দাম ৩ হাজার টাকা। এক সপ্তাহ আগেও এই ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়। একদম জাটকা সাইজের ইলিশ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অসম্ভবভাবে ইলিশের দাম বেড়েছে।
মেসার্স মিজানুর রহমান ভুঁইয়া আড়তের ম্যানেজার ওমর ফারুক বলেন, ইলিশের দাম এখন সর্বোচ্চ। সামনে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে জন্য এমনটা হচ্ছে। সরবরাহের চাইতে খুচরা ক্রেতার সংখ্যা কয়েকগুণ বেশি। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খুচরা বিক্রেতার লাইন লেগে থাকে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্য অনুসারে, এক বছর আগের তুলনায় ইলিশের চলতি দাম ৩৭ শতাংশ বেশি।
গত কয়েক বছর ধরে দেশে সবচেয়ে বেশি কাঙ্খিত মাছ ইলিশের আহরণ বাড়লেও তা এখন সাধারণের নাগালের বাইরে।
মৎস্য কর্মকর্তা ও গবেষকদের মতে, ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতা ও ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির কারণে ইলিশের চাহিদা বেড়েছে। শহরের অনেক বিত্তবান সারাবছর খাওয়ার জন্য ইলিশ সংরক্ষণ করেন। তাছাড়া, আহরিত ইলিশের একটি অংশ দেশের বাইরে পাচার হয়ে যায়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান ডেইলি স্টারকে বলেন, সরবরাহ বাড়লে যেকোনো পণ্যের দাম কমে যায়। কিন্তু, ইলিশের আবেগী মূল্য আছে। সব আয়ের মানুষের কাছে এর চাহিদা অনেক। কম আয়ের মানুষও ইলিশ দিয়ে অতিথি আপ্যায়নের চেষ্টা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তার পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সাথে চুক্তিতে ‘আমরা একা হয়ে গেছি’!
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুড়ে ছাই হওয়ার পর ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদেশি ঋণ শোধে রেকর্ড -১১ মাসে ৪১৩ কোটি ডলার শোধ
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের, শীর্ষে চীন ও ভারত
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধান সড়ক থেকে অটোরিকশা উঠিয়ে দেয়ার নীতিগত সিদ্ধান্ত
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুরক্ষা চায় বিটিএমইএ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা অনুষ্ঠিত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












