আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২০)
সম্মানিত আরশে আযীম মুবারক-এ ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ লিখা অবলোকন করা এবং একাধারে ১০ হাজার বছর ছলাত মুবারক পাঠ:
‘নুযহাতুল মাজালিস’ নামক কিতাবে বর্ণিত রয়েছেন,
قَالَ حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ يَا سَيِّدَنَا مَوْلَانَا مُحَمَّدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّ اللهَ تَعَالٰى لَمَّا خَلَقَنِىْ مَكَثْتُ عَشَرَةَ اٰلَافِ سَنَةٍ لَا اَثِيْمُ مَا اِسْمِىْ ثُمَّ نَادَانِىْ يَا حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ فَعَرَفْتُ اِسْمِىْ حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ فَقُلْتُ لَبَّيْكَ اَللّٰهُمَّ لَبَّيْكَ فَقَالَ قَدِّسْنِىْ فَقَدَّسْتُهٗ عَشَرَةَ اٰلَافِ سَنَةٍ ثُمَّ قَالَ مَجِّدْنِىْ فَمَجَّدْتُّهٗ عَشَرَةَ اٰلَافِ سَنَةٍ ثُمَّ قَالَ اَحْمِدْنِىْ فَحَمِدْتُّهٗ عَشَرَةَ اٰلَافِ سَنَةٍ ثُمَّ كَشَفَ لِىْ عَنْ سَاقِ الْعَرْشِ فَرَاَيْتُ سَطْرًا مَكْتُوْبًا فَفَهَّمَنِىْ اِيَّاهُ فَاِذَا هُوَ لَآ اَلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ يَا رَبِّ مَنْ سَيِّدُنَا مَوْلَانَا مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ لَوْلَا سَيِّدُنَا مَوْلَانَا مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا خَلَقْتُكَ بَلْ لَوْلَاهُ مَا خَلَقْتُ جَنَّةً وَلَا نَارًا وَلَا شَمْسًا وَلَا قَمَرًا يَا حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ صَلِّ عَلٰى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ رَّسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّيْتُ عَلَيْهِ عَشَرَةَ اٰلَافِ سَنَةٍ
অর্থ: “হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ পাক তিনি যখন আমাকে সৃষ্টি করলেন, তখন আমি ১০ হাজার বছর চুপ ছিলাম, আমি জানতাম না আমার নাম কি। তারপর মহান আল্লাহ পাক তিনি আমাকে আহ্বান মুবারক করলেন- ‘ইয়া হযরত জিবরীল আলাইহিস সালাম!’ বলে। তখন আমি জানলাম আমার নাম হযরত জিবরীল আলাইহিস সালাম। আমি বললাম- আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! আমি উপস্থিত, আমি উপস্থিত। এরপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন, আপনি আমার পবিত্রতা মুবারক বর্ণনা করুন। তখন আমি ১০ হাজার বছর মহান আল্লাহ পাক উনার পবিত্রতা মুবারক বর্ণনা করলাম। তারপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন, আপনি আমার মর্যাদা-গৌরব মুবারক বর্ণনা করুন। তখন আমি ১০ হাজার বছর মহান আল্লাহ পাক উনার মর্যাদা-গৌরব মুবারক বর্ণনা করলাম। অতঃপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন, আপনি আমার প্রশংসা মুবারক করুন। তখন আমি ১০ হাজার বছর মহান আল্লাহ পাক উনার প্রশংসা মুবারক করলাম। তারপর মহান আল্লাহ পাক তিনি আমার জন্য সম্মানিত আরশে আযীম মুবারক উনার স্তম্ভ মুবারক প্রকাশ করে দিলেন। তখন আমি একখানা লাইন লিপিবব্ধ দেখলাম। এরপর মহান আল্লাহ পাক তিনিই আমাকে উপলব্ধি করালেন, বোঝালেন, তা হচ্ছেন-لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। আমি বললাম- আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! সাইয়্যিদুনা মাওলানা মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কে? মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম! যদি আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি না হতেন, তাহলে আমি আপনাকেও সৃষ্টি করতাম না। (শুধু তাই নয়;) বরং যদি তিনি না হতেন, তাহলে আমি সম্মানিত জান্নাত মুবারক, জাহান্নাম, সূর্য-চন্দ্র কোনো কিছুই সৃষ্টি করতাম না। হে হযরত জিবরীল আলাইহিস সালাম! আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি আপনি মহাসম্মানিত ও মহাপবিত্র ছলাত মুবারক পাঠ করুন। তখন আমি একাধারে ১০ হাজার বছর উনার প্রতি মহাসম্মানিত ও মহাপবিত্র ছলাত মুবারক পাঠ করেছি।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস ২/৮৪)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।