সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, আল হাদ্বির ওয়ান নাযির, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২৬)
, ১৭ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম উনার মাঝে মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক গ্রহণ:
সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম তিনি যখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল বাশার আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ তাশরীফ মুবারক নেন, তখন ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ তিনি সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম উনার মাঝে মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহ!
উল্লেখ্য, স্বাভাবিকভাবে কিতাবে লেখা হয় যে, আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনাদের সংখ্যা ছিলেন ১২০ জোড়া। সেই হিসেবে ২৪০ জন হওয়ার কথা। কিন্তু উনাদের সংখ্যা ছিলেন ২৩৯ জন। কারণ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল বাশার আলাইহাস সালাম উনার ঘরে একসাথে দুই জন সম্মানিত আওলাদ আলাইহিমাস সালাম উনারা দুনিয়াতে আগমন করতেন। একজন সম্মানিত ছেলে আওলাদ আলাইহিস সালাম আরেকজন সম্মানিতা মেয়ে আওলাদ আলাইহাস সালাম। তখন সম্মানিত শরীয়ত উনার নিয়ম ছিলেন- আগের ধাপের সম্মানিত ছেলে আওলাদ আলাইহিস সালাম উনার সাথে পরের ধাপের সম্মানিতা মেয়ে আওলাদ আলাইহাস সালাম উনার এবং পরের ধাপের সম্মানিত ছেলে আওলাদ আলাইহিস সালাম উনার সাথে আগের ধাপের সম্মানিতা মেয়ে আওলাদ আলাইহাস সালাম উনার সম্মানিত শাদী মুবারক হতো। প্রথম ধাপে আগমন করেছেন হযরত হাবীল আলাইহিস সালাম তিনি এবং উনার একজন সম্মানিতা বোন হযরত লীযা বা লিউযা আলাইহাস সালাম তিনি অর্থাৎ উনারা ২ জন। দ্বিতীয় ধাপে হযরত আক্বলীমা বা ইক্বলীমা আলাইহাস সালাম তিনি এবং ক্বাবীল এই ২ জন। তৃতীয় ধাপে সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম তিনি এবং উনার একজন সম্মানিতা বোন আলাইহাস সালাম তিনি অর্থাৎ উনারা ২ জন। আর চতুর্থ ধাপে শুধু একজন সম্মানিত ছেলে আওলাদ আলাইহিস সালাম তিনি আগমন করেছেন। পরবর্তী বাকী ১১৬ জোড়া উনারা স্বাভাবিক অর্থাৎ বাকী প্রতি ধাপে একজন সম্মানিত ছেলে আওলাদ আলাইহিস সালাম এবং একজন সম্মানিতা মেয়ে আওলাদ আলাইহাস সালাম এভাবে ২ জন করে আগমন করেছেন। সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম উনার পরবর্তী ধাপে অর্থাৎ চতুর্থ ধাপে যেহেতু সম্মানিতা মেয়ে আওলাদ আলাইহাস সালাম ছিলেন না, তাই সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নিসবতে আযীম শরীফ হয়েছিলেন একজন মহাসম্মানিত জান্নাতী হূর আলাইহাস সালাম উনার সাথে। সুবহানাল্লাহ! ফলে সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম উনার থেকে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ তিনি উক্ত মহাসম্মানিত জান্নাতী হূর আলাইহাস সালাম উনার মাধ্যম দিয়ে সাইয়্যিদুনা হযরত আনূশ আলাইহিস সালাম উনার নিকট মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












