আল-আকসায় প্রায় ৬০০ ইসরায়েলির অনুপ্রবেশ
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ রবি, ১৩৯৪ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে প্রায় ৬০০ ইসরায়েলি দখলদার অনুপ্রবেশ করেছে। ইহুদীদের নতুন বছর উদযাপনের সময় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে এই সুযোগ তৈরি করে দেয় ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ। জেরুজালেম গভর্নরেট গত রোববার এই তথ্য প্রকাশ করে।
এক বিবৃতিতে গভর্নরেট জানায়, ইহুদীদের ছুটির দ্বিতীয় দিনে বাব আল-মাগারিবা (ডাং গেট) দিয়ে ৫৯৩ জন দখলদার মসজিদ চত্বরে প্রবেশ করে। ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় সকাল এবং বিকেলের অধিবেশনে এসব অনুপ্রবেশের ঘটনা ঘটে।
পৃথক এক বিবৃতিতে তারা জানায়, রোববার ফজরের নামাজের সময় ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে প্রবেশের পথ হুত্তা ও চেইন গেটের মধ্যে সীমাবদ্ধ করে দেয়। একই সঙ্গে মুসল্লিদের ওপর বয়সভিত্তিক বিধিনিষেধও আরোপ করা হয়। তবে কোন বয়সের মুসল্লিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, চেকপয়েন্টে অবস্থানরত ইসরায়েলি সেনারা তা প্রকাশ করতে অস্বীকৃতি জানায়।
এই ব্যবস্থার কারণে অনেক মুসল্লি মসজিদে পৌঁছাতে পারেননি এবং যারা কোনোভাবে এলাকায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন, তাদের একটি ক্ষুদ্র অংশ মসজিদের ফটকের বাইরে নামাজ আদায় করতে বাধ্য হন। ইহুদিদের নতুন বছর উপলক্ষে আল-আকসা মসজিদ চত্বরে জোরপূর্বক প্রবেশের জন্য ইসরায়েলি টেম্পল গ্রুপগুলোর আহ্বানের সঙ্গে এসব বিধিনিষেধের মিল পাওয়া যায়।
জেরুজালেম গভর্নরেট উল্লেখ করেছে, ইহুদিদের ছুটির মরসুমে মসজিদটিকে লক্ষ্য করে চলমান উত্তেজনার অংশ হিসেবে এই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। পাশাপাশি ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশও বৃদ্ধি পেয়েছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে এমন প্রায় ৮৫০টি নিষেধাজ্ঞার আদেশ নথিভুক্ত করার কথা জানিয়েছে তারা।
জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ এ ধরনের অনুপ্রবেশ বন্ধের জন্য বারবার আহ্বান জানানো সত্ত্বেও, ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ একতরফাভাবে দখলদারদের আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।
ফিলিস্তিনিদের অভিযোগ, অধিকৃত পূর্ব জেরুজালেমসহ আল-আকসা মসজিদকে ইহুদীকরণ করতে এবং এর আরব ও ইসলামিক পরিচয় মুছে ফেলতে কয়েক দশক ধরে তৎপরতা জোরদার করেছে সন্ত্রাসী ইসরায়েল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












