আ.লীগের গোপন প্রস্তুতি!
, ১৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিষেধাজ্ঞার মধ্যেও দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে মাসব্যাপী কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। সার্বিক আইনশৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করতে র্যাব-পুলিশের পোশাকে ছিনতাই-ডাকাতি, প্রধান উপদেষ্টা ইউনূসের পদত্যাগ ও ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগর ও বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গভীর রাতে শ্রদ্ধা নিবেদন ও ভার্চুয়াল আলোচনা সভা এবং স্বল্প পরিসরে একত্রিত হয়ে ঝটিকা মিছিলের কর্মসূচি নিয়েছে দলটি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ কর্মসূচি পালনে নির্ধারিত তারিখ ২৩ জুনের আগে ও পরে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার গ্রেপ্তার এড়ানোর জন্য কর্মসূচি শেষে জনসাধারণের সঙ্গে মিশে যাওয়ার পরিকল্পনা রয়েছে দলের গুপ্ত কার্যক্রমে নিয়োজিত কর্মীদের।
আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট একটি গোয়েন্দা প্রতিবেদনে নিষিদ্ধ আওয়ামী লীগের এমন পরিকল্পনার তথ্য উঠে এসেছে।
মাসব্যাপী আওয়ামী লীগের কর্মসূচির পরিকল্পনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেন, আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তারা যেকোনো কর্মসূচি করলে তা অবৈধ। আর এই দলটির যেকোনো কর্মসূচির বিরুদ্ধে ডিএমপির সব ইউনিট তৎপর রয়েছে। ঝটিকা মিছিল বা যেকোনো কর্মসূচি করলে তাদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে এ ধরনের কর্মসূচিকেন্দ্রিক গ্রেপ্তার অব্যাহত রয়েছে।
এ বিষয়ে র্যাবের নজরদারি বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগের সব ধরনের কর্মসূচিতে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, তাই এ ধরনের কর্মসূচির বিষয়ে র্যাব তৎপর রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)