আলাইহিস সালাম ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (২)
দ্বিতীয়ত:
ইমাম যায়লায়ী রহমাতুল্লাহি আলাইহি উনার মতে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম ব্যতীত অন্য নেককার ব্যক্তিদের জন্য عَلَيْهِ السَّلَامُ (আলাইহিস সালাম) ব্যবহার জায়েয।
ইবনে আবেদীন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন-
وَقَالَ بَعْضُهُمْ يَجُوزُ لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ أَشْوَقِ الْعِبَادِ إلٰى مَزِيدِ رَحْمَةِ اللهِ تَعَالٰى، وَمَعْنَاهَا مَعْنَى الصَّلَاةِ فَلَمْ يُوجَدْ مَا يَمْنَعُ مِنْ ذٰلِكَ زَيْلَعِيٌّ. وَالصَّحِيحُ الْجَوَازُ كَمَا ذَكَرَهُ الزَّيْلَعِيُّ فِي كِتَابِ الصَّلَاةِ
অর্থ: “কেউ কেউ বলেছেন, এটি জায়েয। কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার অধিক রহমত মুবারকের প্রতি সর্বাধিক আগ্রহী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। আর এর অর্থ ছলাতের অর্থেরই অনুরূপ। অতএব তা থেকে নিষেধ করার কোনো কারণ বর্ণিত নেই। এটি ইমাম যায়লায়ী রহমাতুল্লাহি আলাইহি উনার বক্তব্য। আর সঠিক মত হলো জায়েয। যেমন ইমাম যায়লায়ী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবুছ ছলাতে উল্লেখ করেছেন।” (রদ্দুল মুহতার, ৬/৩৫৬)।
সুতরাং একই কিতাবে এমন একজন বিশিষ্ট হানাফী আলেমের মতও বর্ণনা করা হয়েছে, যিনি عَلَيْهِ السَّلَامُ (আলাইহিস সালাম) হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম ব্যতীত অন্য নেককার ব্যক্তিদের জন্য ব্যবহার জায়েয
হওয়ার পক্ষে মত দিয়েছেন।
অতএব, শুধু ইমাম জুয়াইনী রহমাতুল্লাহি আলাইহি উনার বক্তব্য উল্লেখ করে বিষয়টিকে নিষিদ্ধ বলে সর্বসম্মত মত দাবি করা যথার্থ ও সঠিক নয়।
তৃতীয়ত :
গায়রে নবীদের জন্য “ছলাত” শব্দটির ব্যবহার করা জায়েয।
গিযাউল আলবাব ফী শরহি মানযূমাতিল আদাব-এ ইমাম সফারিনী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন-
وَقَالَتْ طَائِفَةٌ مِّنَ الْعُلَمَاءِ تَجُوزُ الصَّلَاةُ عَلٰى غَيْرِ النَّبِيِّ اِسْتِقْلَالًا
অর্থ: “একদল আলেম বলেছেন, নবী ছাড়া অন্য ব্যক্তির জন্যও স্বতন্ত্রভাবে ছলাত শব্দটি ব্যবহার করা জায়েয। (গিযাউল আলবাব, ১/২২)
তিনি আরও অনেক আলেমের মত উল্লেখ করেছেন এবং বিশেষ করে হাম্বলী মাযহাবের সম্মানিত ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনার একটি বক্তব্যও বর্ণনা করেছেন-
أَلَيْسَ قَالَ حضرت (عَلِيٌّ) الامام الاول كرم الله وجهه عليه السلام لِحضرت (عُمَر) فاروق اعظم عليه السلام صَلَّى اللهُ عَلَيْك؟
অর্থাৎ, হযরত ইমামুল আউওয়াল (আলী) কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি কি হযরত (উমর) ফারূকে আ’যম আলাইহিস সালাম উনাকে বলেননি صَلَّى اللهُ عَلَيْكَ অর্থাৎ মহান আল্লাহ পাক আপনার উপর ছলাত প্রেরণ করুন।”
এ থেকে প্রতিভাত হয় যে, গায়রে নবীদের জন্য ছলাতের অর্থে এ ধরনের দোয়া সম্বলিত বাক্য ব্যবহারের ব্যাপারে আলেমদের মধ্যে বিস্তৃত মতভেদ ছিল।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।