আরও ৫৭ কলেজ থেকে ‘শেখ পরিবার’-এর নাম বাদ দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশের আরও ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম থেকে ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’, ‘শেখ রাসেল’, ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ সহ শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন, সংক্ষিপ্ত ও সহজবোধ্য নাম নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয়তা, প্রশাসনিক সহজতা এবং বাস্তবিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে এই নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
গত ২২ জুন (রোববার) প্রজ্ঞাপনটি জারি এবং ২৩ জুন (সোমবার) রাতে তা প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২৮ মে তারিখের নির্দেশনা ও মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির চিঠির ভিত্তিতে এ পরিবর্তন কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনের সঙ্গে পরিবর্তিত নামের তালিকাও সংযুক্ত রয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট কলেজগুলোর সব অফিসিয়াল কার্যক্রম- নথিপত্র, নেমপ্লেট, ওয়েবসাইট ও চিঠিপত্রে- নতুন নাম ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরকে প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজগুলোকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে কয়েক বছরে ৭-৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল করা হবে
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবনায় ২০০ একর জমিতে হচ্ছে নতুন বিসিক শিল্পনগরী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ৪১ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে ৯ শিশু-কিশোর পেল বাইসাইকেল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিলো ক্ষুব্ধ গ্রামবাসী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোস্ট গার্ডের হাতে ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য গ্রেপ্তার
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় বাড়ছে এইডস রোগী, বেশিরভাগই অশালীনতায় যুক্ত
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার -ডা. জাহিদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার -বাণিজ্যমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা -ডিএনসিসি প্রশাসক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার -তথ্য প্রতিমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাদের শত্রু চতুর্দিকে -দুদু
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে -ফখরুল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)