আমেরিকা নয়, আমাদের চাপে রাখে সংবাদমাধ্যম -পররাষ্ট্রমন্ত্রী
, ২৫ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ রবি’ ১৩৯১ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আমেরিকান সরকার আমাদের কোনও চাপের মধ্যে রাখে না, আপনারা সংবাদমাধ্যম আমাদের চাপে রাখে- এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে ওয়াশিংটনের খুব ভালো সম্পর্ক।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেনের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। বাইডেনের সঙ্গে যখন আলাপ হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে কী কাজ করেছেন সেগুলো বলেছেন। প্রধানমন্ত্রীর একটিই লক্ষ্য, দেশের মানুষের মঙ্গল। শেখ হাসিনা বাইডেনকে বলেছেন, ‘আমার বাবা-মা-ভাই বোনকে মেরে ফেলেছে। এই দেশটাই আমার পরিবার। আমার দেশের কোনও মানুষ গৃহহীন থাকবে না সেই প্রচেষ্টায় হাত দিয়েছি। আমার দেশের মানুষের অভাব-অনটন দূর করে তাদের একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই।’ তখন বাইডেন বললো, ‘আমি আপনার এই অভাবনীয় সাফল্যের কথা জানি।’
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আরও বলেন, সায়মা ওয়াজেদ অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কাজ করে শুনে বাইডেন অনেক প্রশংসা করেছে। পরে যোগাযোগের জন্য তার ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছে বাইডেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উপদেষ্টা জিয়া উদ্দিন মোবাইল বের করছিলেন ছবি তোলার জন্য। তখন বাইডেন তার কাছ থেকে মোবাইল নিয়ে বলে, আমি ছবি তুলি। তারপরে সে প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে সেলফি তুলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার সিজ্জিল-খাইবার-শেখান-কদর-ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইরানের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদ উপলক্ষে রেমিট্যান্সে সুবাতাস
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের আগুনেই কি পুড়ে ছাই হবে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার?
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিসাইল হামলার আতঙ্ক, হরমুজ প্রণালিতে আটকা বাংলাদেশি জাহাজ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও কমলো স্বর্ণের দাম
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি প্রস্তাব মালিক সমিতির
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র কল্পনাও করেনি ইরান এভাবে পাল্টা আঘাত করে চমকে দেবে
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি তেলবাহী জাহাজের জন্য উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ইরানী মুসলমানদের পক্ষে এবং সন্ত্রাসী ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)