‘আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতায় যেতে চায় জামাত’
লক্ষ্মীপুর সংবাদদাতা:
জামাতের কঠোর সমালোচনা করে চরমোনাই রেজাউল করিম অভিযোগ করেছেন, ক্ষমতার লোভে পড়ে জামায়াত আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর শিশু পার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই বলেন, তাদের মুখে এক কথা, কাজে আরেকটা। ক্ষমতার মোহে পড়ে তারা বিদেশি শক্তির সঙ্গে গোপনে বৈঠক করছে। জনগণ এখন সব বুঝে গেছে।
তিনি বলেন, বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকাকালে জনগণের চাওয়া-পাওয়া ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি। তাহলে আবার ক্ষমতায় এসে কীভাবে উন্নয়ন ও শান্তি নিশ্চিত করবে? দেশের মানুষ আর বোকা নয়, ধোঁকা খাবে না।
জামাতকে উদ্দেশ করে তিনি বলেন, জামাত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। তিনি আরও বলেন, আমরা আমেরিকা ও ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।
রেজাউল করিম বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা?
তিনি আরও বলেন, জামাত স্পষ্টভাবে বলেছে- তারা ইসলামি শরিয়াহ আইনে দেশ চালাবে না। তারা ক্ষমতায় গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছে- জামাত কোনো ইসলামি দল না।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।