আমেরিকা আরো ১৩০ কোটি ডলারের অস্ত্র দেবে ইউক্রেনকে
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে আরো ১৩০ কোটি ডলারের অস্ত্র দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা।
গত বুধবার পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, নতুন এই অস্ত্র প্যাকেজে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র, ট্যাংক বিধ্বংসী রকেট, ড্রোন এবং অন্যান্য অস্ত্র থাকবে।
পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের অস্ত্র-চাহিদা পূরণ করার অংশ হিসেবে এই অস্ত্র প্যাকেজ পাঠানো হবে যাতে ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্রে নিজেদেরকে আরো বেশি সক্ষম করে তুলতে পারে। পেন্টাগন জানিয়েছে, মার্কিন অস্ত্র কারখানা এবং মিত্রদের মাধ্যমে এইসব অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে।
এর আগে মঙ্গলবার মার্কিন চিফস অফ স্টাফের প্রধান জেনারেল মার্ক মিলি বলেছিলো, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনারা রাশিয়ার কঠিন বাধার মুখে পড়েছে। তারা রাশিয়ার বিপুল সংখ্যক ট্যাংক মোকাবেলা করছে, পাশাপাশি রয়েছে অগণিত মাইনক্ষেত্র, বৈদ্যুতিক তার এবং বাংকার। জেনারেল মার্ক মিলি অবশ্য এও বলেছিলেন যে, ইউক্রেনের হাতে প্রচুর পরিমাণে সামরিক শক্তি রয়েছে যা এখনো ব্যবহার করা হয়নি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।