-আমরা যুদ্ধে জড়িয়ে গেছি, গাজা হবে ইসরাইলি সেনাদের কবরস্থান: হিজবুল্লাহ
গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। তারা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শনিবার লন্ডনে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীরা। ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ কর’ স্লোগান দিয়েছেন তারা।
বেলফাস্ট ও উত্তর আয়ারল্যান্ডের দ্বিতীয় শহর লন্ডনডেরিতে জড়ো হয়েছিলেন শত শত বিক্ষোভকারীরা।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে হাজার হাজার মানুষ মিছিল করেছে। গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তারা।
ফ্রান্সের রেনেসাঁস, মন্টপেলিয়ার, ডিজন, মার্সেই ও লিয়নসহ বেশ কয়েকটি শহরে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। এসব সমাবেশে ‘আমরা সবাই ফিলিস্তিনি’ বলে স্লোগান দেন।
জার্মান পুলিশ জানিয়েছে, ডুসেলডর্ফে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। সেখানে প্রায় সাত হাজার মানুষ অংশ নিয়েছেন। তাছাড়া শত শত মানুষ রোমে মিছিল করেছেন। কয়েক হাজার মানুষ বার্সেলোনায় মিছিল করেছেন।
টরন্টো শহরেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। মুসলিম, ইহুদি ও অন্যান্য গোষ্ঠীর শত শত বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের অফিসের সামনে একযোগে মিছিল করেছে, যুদ্ধবিরতি’ বলে স্লোগান দিয়েছে।
এছাড়া মালয়েশিয়া, পাকিস্তান, বসনিয়া, মেক্সিকো, সার্বিয়া, নেদারল্যন্ডস, ফ্রান্সসহ বিভিন্ন দেশে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসিতেও হাজার হাজার মানুষ মিছিলে অংশ নিয়ে প্রতিবাদ করেছে।
আমরা যুদ্ধে জড়িয়ে গেছি, গাজা হবে ইসরাইলি সেনাদের কবরস্থান: হিজবুল্লাহ
ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালালে ফিলিস্তিনিরা এই উপত্যকাকে দখলদার সেনাদের জন্য কবরস্থানে পরিণত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম শনিবার রাতে এক বক্তব্য এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “আমাদের বিজয় ছাড়া অন্য কোনো পথ নেই এবং দখলদারদের পরাজয় ছাড়া অন্য কোনো উপায় নেই।” ইসরাইলিদের কোনো অপরাধই বিনা জবাবে পার পাবে না বলেও তিনি সতর্ক করে দেন।
হিজবুল্লাহকে চলমান যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য বহু পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে নিশ্চিত করেন শেখ নাঈম কাসেম। তবে তিনি বলেন, “আমরা এখন যুদ্ধের ঠিক মাঝখানে ঢুকে পড়েছি এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার আর সুযোগ নেই।” হিজবুল্লাহর এই সিনিয়র নেতা বলেন, “যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগে দখলদার সেনাদেরকে আগ্রাসন বন্ধ করতে হবে, তবেই এ যুদ্ধের বিস্তার রোধ করা যাবে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।