‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
প্রয়োজনে মাটি খেয়ে থাকবেন তবুও দেশের এক ইঞ্চি জমি ছাড় দেবেন না বলে জানিয়েছেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি। গত সপ্তাহে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর দেশটির পার্লামেন্টে এর অনুমোদন দেওয়া হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (২১ অক্টোবর) তিনি বলেন, “আমরা মাটি ধুলোবালি খেয়ে থাকবো, তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না।”
দায়িত্ব পাওয়ার প্রথমে বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স এবং সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন নিয়ে কাজ করেছেন বলে জানিয়েছেন মেহেরদাদ আখলাঘি। তিনি বলেছেন, “আমি দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক ঘণ্টা ব্যয় করেছি বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স এবং সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন মিটিয়ে।”
তিনি আরও বলেন, “শত্রুরা যখন বারবার হুমকি দেয়, তখন আমরা শুধু মুখে মুখে তার পাল্টা জবাব দিই না। বরং সেই হুমকিকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক প্রস্তুতি আরও বাড়াই এবং প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করি। আর এই কাজে আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।”
এদিকে ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হন। এরপর থেকে ভারপ্রাপ্ত মন্ত্রীর অধীনে চলছিলো ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ আট মাস পর মেহেরদাদকে দেশটির সরকার গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দিয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।