আমদানি করা গুঁড়া দুধ আমরা চাই না -এনবিআর চেয়ারম্যান
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ড-এর (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম বলেছেন, গুঁড়া দুধ উৎপাদনের জায়গা তৈরি করতে হবে। সেখানে সাপোর্ট দেওয়া প্রয়োজন। আমরা আমদানি করা গুঁড়া দুধ চাই না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনসহ ১৪টি সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন খামার মালিকদের আগামী ২০ বছরের জন্য আয়কর রেয়াত ও দেশীয় উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্য এবং গোশতের ওপর সব ভ্যাট প্রত্যাহার চেয়েছেন। এছাড়া বাংলাদেশ গোশতে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে সাফটা চুক্তি থেকে হিমায়িত গোশত আমদানি বাতিল এবং অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেন মোহাম্মদ ইমরান।
প্রস্তাব শুনে এনবিআর চেয়ারম্যান বলেন, বাইরে থেকে আনা, আমদানি করা গুঁড়া দুধ আমরা চাই না। এই জায়গাটা দেখতে হবে। গুঁড়া দুধের প্রোডাকশনের জায়গা তৈরি করতে হবে। সেখানে সাপোর্ট দেওয়া প্রয়োজন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, যার যার জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন। আমরাই সব রাজস্ব দিচ্ছি, ভ্যাট দিচ্ছি- এমন মানসিকতা পরিবর্তন করতে হবে। পোল্ট্রি ফিশারিজে আমরা বরাবরই সাপোর্ট দিয়ে আসছি। মেশিন বানানোর স্ক্রুটাকে ডিউটি ফ্রি করে দেওয়ার কথা বলছেন। সব আইটেমকে ডিউটি ফ্রি সুবিধা দিতে হবে- এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ডিক্লারেশন নেবেন সেগুলো নিয়ে আসবেন। কিন্তু সেই ডিক্লারেশনের জায়গায় আপনারা থাকেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)