দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
আবারও হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ
, ০৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হাজার হাজার ইসরায়েলি গত শনিবার তেল আবিবের কেন্দ্রে বিক্ষোভ করেছে। এ সময় তারা গাজা উপত্যকায় জিম্মি ইসরায়েলিদের মুক্তিতে ইসরাইলী সরকারের ব্যর্থতা স্বীকার করে ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে বন্দী বিনিময় চুক্তির দাবি জানিয়েছে।
তেল আবিবের কেন্দ্রস্থলে ‘হোস্টেজ স্কয়ার’-এ জড়ো হওয়া এসব বিক্ষোভকারী দ্রুত একটি চুক্তির মাধ্যমে গাজায় আটক সব বন্দীর মুক্তির আহ্বান জানায়।
সম্প্রতি হামাস ও ইসলামিক জিহাদ দুটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বন্দী এভিয়াতার ডেভিড এবং রোম ব্রাসলাভস্কিকে চরম দুরাবস্থায় দেখা গেছে। শারীরিক ও মানসিকভাবে দুর্বল এই বন্দিদের ভিডিও দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করে, যার পরিপ্রেক্ষিতেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, বিক্ষোভে অংশ নেয় বন্দীদের পরিবারের সদস্যরাও। এদের মধ্যে বন্দী এভিয়াতার ডেভিডের বোন এক বক্তৃতায় বলেছে, আমার ভাইয়ের এখনই চিকিৎসার প্রয়োজন, তার আর সময় নেই।
গাজায় আটক আরেক বন্দীর আত্মীয় ক্ষোভ প্রকাশ করে সন্ত্রাসী নেতানিয়াহুর উদ্দেশে বলেছে, তুমিই তাদের অবহেলা করেছো, তুমি ব্যর্থ হয়েছো, মিথ্যা কৌশলের গল্প বানিয়েছো। প্রতিটি সুযোগ আপনি নষ্ট করেছো। এখন আমাদের সন্তান এবং অন্য বন্দীরা এর চরম মূল্য দিচ্ছে। আর নয়। ’
এদিকে গাজা উপত্যকায় শান্তি চুক্তি কার্যকর ও ত্রাণ সরবরাহের দাবিতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজে বিক্ষোভ করেছে লাখো মানুষ।
এদিকে, দেশটির আরেক শহর মেলবোর্নেও ফিলিস্তিনিদের সমর্থনে একই ধরনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)